ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পণ, আলোচনা সভা, মাইকে ভাষন প্রচার। মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন নেতবৃন্দের উদ্যোগে এসব কর্মসূচী পালিত হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মহানগর আওয়ামীলীগ।
সোমবার সকালে মহানগরীর আওয়ামী লীগ কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন নেতাকর্মীরা।
এসময় আওয়ামী লীগের সহযোগী, অঙ্গ সংগঠনের নেতারা পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, সহ সভাপতি মীর ইকবাল সহ দলের অন্যান্য নেতাকর্মীরা । এছাড়াও সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


