IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> বাড়ছে না ভাড়া, অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস : বিআরটিএ

বাড়ছে না ভাড়া, অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস : বিআরটিএ

ধূমকেতু নিউজ ডেস্ক : মহানগর প‌রিবহন মা‌লিক স‌মি‌তির স‌ঙ্গে বিআরটিএ’র আলোচনায় ভাড়া না বাড়ানো ও অর্ধেক যাত্রী নিয়ে চলার সিদ্ধান্ত হয়েছে। ত‌বে বাসে যত সিট, তত যাত্রী নিয়ে যেন বাস চলতে পারে সে ব‌্যাপারে বিআরটিএ কর্তৃপক্ষের মাধ্য‌মে সরকা‌রের কা‌ছে অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছে মহানগর প‌রিবহন মা‌লিক স‌মি‌তি।

বুধবার (১২ জানুয়া‌রি) দুপু‌রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে গণপ‌রিবহ‌নে আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহনের বিষয়ে বাস মালিকদের নিয়ে বৈঠকে ব‌সে‌ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বনানীর বিআরটিএ কার্যালয়ে এ বৈঠক অনু‌ষ্ঠিত হয়। বৈঠকে বাসের ভাড়া বৃদ্ধি, চালক ও সহকারীদের সনদ বাধ্যতামূলক করাসহ নানা বিষয় তুলে ধরে‌ছেন প‌রিবহন মালিকরা। দুই ঘণ্টার বৈঠক শে‌ষে বিআর‌টিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার সাংবা‌কি‌দের এ তথ‌্য জানান।

তি‌নি ব‌লেন, ‘১৫ জানুয়া‌রি থে‌কে সরকা‌রি নি‌র্দেশনা ম‌তে ক‌ঠোর স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে গণপ‌রিবহন চলাচল কর‌বে। যাত্রী এবং গা‌ড়ির চালক ও সহকারী অবশ্যই মাস্ক প‌রে গা‌ড়ি‌তে থাক‌বেন।’

তি‌নি আরও ব‌লেন, ‘গণপ‌রিবহ‌নে বর্তমান যে ভাড়া আছে, সে ভাড়া‌তেই চল‌বে। ত‌বে বা‌সে সি‌টের অর্ধেক যাত্রী বহন কর‌বে।’

চেয়ারম্যান ব‌লেন, ‘মহানগর প‌রিবহন মা‌লিক স‌মি‌তিসহ অন্যান্য স্টক হোল্ডাররা অনু‌রোধ ক‌রে‌ছেন, স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে বা‌সে যত সিট তত যাত্রী প‌রিবহ‌নের অনুম‌তি দেওয়ার জন্য। যতক্ষণ সরকার এ ব্যাপা‌রে অনুম‌তি না দেবে, ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে দুই সি‌টে একজন ক‌রে যাত্রী চলাচল কর‌বেন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news