IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> কৃষি >> তানোরে কেমিস্টের আলুবীজ রোপণে চাষিদের মাথায় হাত

তানোরে কেমিস্টের আলুবীজ রোপণে চাষিদের মাথায় হাত

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে কেমিস্ট কোম্পানীর এক ডিলারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১১ জানুয়ারী মঙ্গলবার ক্ষতিগ্রস্ত কৃষকেরা ডিলারের বিরুদ্ধে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ডিলারের কাছে উচ্চ মূল্য কেমিস্ট কোম্পানির কেনা এসব নিম্নমাণের আলুবীজ রোপণ করে কৃষকদের পথে বসার উপক্রম হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, বীজ ডিলার খাবার আলু রিপ্যাক করে বীজ আলু বলে বিক্রি করায় এসব আলুবীজ রোপণ করে তারা প্রতারিত হয়েছে। কেউ কেউ আবার ডিলারকে আটকসহ ক্ষতিপুরুণ দাবি করেছে।

জানা গেছে, রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল বাজারের কেমিস্ট কোম্পানির পরিবেশক মেসার্স আসমা টেড্রার্স থেকে কেমিস্ট কোম্পানীর এ এবং বি গ্রেড আলুবীজ কিনে রোপণ করে কৃষকেরা প্রতারিত হয়েছেন।

ধুরইল তালুকদারপাড়া গ্রামের আব্বাস আলীর পুত্র রবিউল ইসলাম বলেন, তিনি তানোরের মাদারীপুর মাঠে ১২০ বিঘা জমিতে আলুচাষ করছেন। এর ১৩ বিঘা জমিতে কেমিস্ট কোম্পানীর আলুবীজ রোপণ করে প্রতারিত হয়েছেন। তিনি ধুরইল বাজারের মেসার্স আসমা টেড্রার্স থেকে এসব আলুবীজ কিনেছেন।

রবিউল জানান, এখন পর্যন্ত্য প্রতি বিঘায় তার প্রায় ৪৫ হাজার টাকা খরচ হয়েছে। সেই হিসেবে ১৩ বিঘা জমিতে তার প্রায় ৫ লাখ ৮৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

তানোরের তালন্দ ইউপির মোহর, সরনজাই ইউপির শুকদেবপুর, তানোর পৌরসভার কালীগঞ্জহাট এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব এলাকার অনেক কৃষক মেসার্স আসমা টেড্রার্স থেকে কেমিস্ট কোম্পানির আলুবীজ কিনে রোপণ করে প্রতারিত হয়েছেন।এদিকে অধিকাংশ আলু চাষি ব্যাংক ও এনজিও ঋণ এমনকি উচ্চ সুদে দাদন নিয়ে আলু চাষ করে ডিলারের প্রতারণায় নিঃস্ব হয়ে পথে বসতে চলেছে।

কৃষকেরা জানান, কেমিস্টের বীজ রোপণ করা অধিকাংশ জমিতে তেমন আলু গাছ গজায়নি এবং গজানো আলু গাছ ফেঁপে ও পাতা কুঁকড়ে মরে যাচ্ছে, প্রতিরোধে বালাইনাশক ব্যবহার করেও প্রতিকার হচ্ছে না।

স্থানীয়রা অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরুণের জন্য সংশ্লিস্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।এবিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে।

তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।

এবিষয়ে চাইলে ধুরইল বাজারের মেসার্স আসমা টেড্রার্সের স্বত্ত্বাধিকারী মোত্তালেব সোনার অভিযোগ অস্বীকার করে বলেন, কেমিস্টের বীজ নিয়ে অভিযোগের সুযোগ নাই। তিনি বলেন, কৃষকের অজ্ঞতা বা অন্য কারণেও সমস্যা হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930