IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> নতুন বছরের প্রথম অধিবেশন শুরু

নতুন বছরের প্রথম অধিবেশন শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন বছরের প্রথম ও একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার বিকাল ৪টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা যোগ দিয়েছেন।

এর আগে প্রেসিডেন্ট প্লাজা দিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ ভবনে স্বাগত জানানো হয়। সংবিধানের ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে তিনি ভাষণ প্রদান করছেন।

করোনাকালের স্বাস্থ্যবিধি মেনে কোভিড-১৯ টেস্ট সনদ দেখিয়ে তালিকাভুক্ত এমপি, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকরা সংসদে প্রবেশ করেন। ট্যানেলের গেটে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হয়েছে সবাইকে। অধিবেশন কক্ষে নির্দিষ্ট আসন ফাঁক রেখে এমপিরা আসন গ্রহণ করেছেন। সবার মুখে মাস্ক আছে কীনা না নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্যবিধি রক্ষার এ ধারাবাহিকতা প্রতিটি বৈঠকে অব্যাহত রাখা হবে। রোষ্টার ধরে সংসদ সদস্যরা অধিবেশনে অংশ নিবেন। তবে সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ (বর্তমানে তিনি অসুস্থ হয়ে দেশের বাইরে রয়েছেন), বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা সংসদের প্রতিটি বৈঠকে অংশ নিতে পারবেন।

বৈঠকের শুরুতেই স্পিকার সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন। তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এরা অধিবেশনে সভাপতিত্ব করেন। এরপর প্রাক্তন প্রতিমন্ত্রী আফছার উদ্দীন খানসহ সাবেক সংসদ সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়।

রাষ্ট্রপতির ভাষণের পর সংসদের অধিবেশন মুলতবি করা হবে। পরবর্তী কার্যদিবসের রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে এবং অধিবেশন শেষ হওয়া পর্যন্ত প্রস্তাবের ওপর আলোচনা অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news