IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> একদিনে করোনাভাইরাসে মৃত্যু ৮, শনাক্ত ৫ হাজার ছাড়াল

একদিনে করোনাভাইরাসে মৃত্যু ৮, শনাক্ত ৫ হাজার ছাড়াল

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত এক দিনে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজার। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ২২২ জন, যাতে শনাক্তের হার সতেরোর ওপরে উঠেছে। আর গত এক দিনে মারা গেছেন ৮ জন।

রোববার (১৬ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ২৯ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৫ হাজার ২২২ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭.৮২ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ১৬ লাখ ১৭ হাজার ১৭৭ জন, যাতে মোট শনাক্তের হার ১৩.৬৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে সুস্থ হয়েছেন ২৯৩ জন। এনিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে করোনা মারা গেছেন ৮ জন। এদের ৫ জন পুরুষ ও ৩ জন নারী। এ নিয়ে মোট মৃত্যু ২৮ হাজার ১৪৪ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। এরপর থেকে মাঝখানে দুই দিন কেটেছে মৃত্যুহীন। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

গত জুলাই-আগস্ট মাসে দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত চরম আকার ধারণ করলেও সেপ্টেম্বর থেকে তা কমতে শুরু করে। ডিসেম্বরের শুরু পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে অব্যাহতভাবে বাড়ছে সংক্রমণ।

ইতিমধ্যে করোনার নতুন ধরন ওমিক্রন দেশেও শনাক্ত হয়েছে। ১০ জনের শরীরে নতুন এই ভেরিয়েন্টটি ধরা পড়েছে। অতি দ্রুত সময়ে ছড়িয়ে পড়া ভেরিয়েন্টটি নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। পরিস্থিতির অবনতি হওয়ায় ইতোমধ্যে নানান বিধিনিষেধ জারি হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news