ধূমকেতু প্রতিবেদক,নাচোল : আজ শুক্রবার ১৩ই নভেম্বর,নাচোল ডায়াবেটিক সমিতির আয়োজনে সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে পৌরসভা মিলনায়তনে “ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাঁচাতে পারে জীবন, সুস্থ জীবন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভব”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে, আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
ডায়াবেটিসের ভয়াবহতা, নিয়ন্ত্রণ ও করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন সমিতির কর্ত ব্যরত চিকিৎসক ডা. আব্দুর রব সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ও হাফিজুর রহমান, জামায়াতে ইসলামি জেলা শাখার সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান।
এসময় আরোও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির উপজেলা আমীর ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক মাওলানা মোবারক আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন,পৌর জামায়াতে ইসলামির আমির মুনিরুল ইসলাম বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ- সভাপতি শফিকুল ইসলাম, সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামান, সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নাচোল বিয়াম স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মজিদুল ইসলাম।
উপজেলার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় সমিতির অন্যান্য সদস্য, রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিভিন্ন ঔষুধ কোম্পানির প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সমিতির অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যলি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির অফিসে এসে মিলিত হয়।



