IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেসরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩কাঁদলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিযোগ ফারুকীর বিরুদ্ধেইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকানসিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশসিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানমহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিতবাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শনবাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিত
Home >> কৃষি >> জয়পুরহাটে বিষ দিয়ে জমির ধান নষ্ট করেছে দূর্বৃত্তরা

জয়পুরহাটে বিষ দিয়ে জমির ধান নষ্ট করেছে দূর্বৃত্তরা

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : পূর্ব শত্রুতার জের ধরে জয়পুরহাটে রাতের আধাঁরে বিষ দিয়ে তিন বিঘা জমির ধান নষ্ট করেছে দূবৃত্তরা। সদর উপজেলার পুরানাপৈলের গঙ্গাদাসপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কৃষক এমরান আলী শুক্রবার দোষিদের শাস্তির দাবিতে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী কৃষক জানান, গত বুধবার গভির রাতে পূর্ব শত্রুতার জের ধরে দূবৃত্তরা শীষ গজানো তিন বিঘা ধানের ক্ষেতে ঘাস মারা বিষ প্রয়োগ করে। তারপর থেকে ধিরে ধিরে পুরো ক্ষেতের সবুজ ধানগাছ গুলো পুরে সাদা হয়ে যাচ্ছে। অবিলম্বে এই ঘটনার সাথে জরিতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি ও ক্ষতি পুরুনের দাবী জানিয়েছেন ওই কৃষক।

এলাকাবাসিরা ক্ষোভ প্রকাশ করে জানান, ধান হলো কৃষকের প্রাণ। কঠোর পরিশ্রম ও ধার-দেনা করে কৃষকেরা ফসল ফলায়। অন্যায়ভাবে বিষ দিয়ে এই ফসলের যারা ক্ষতি করেছে তাদের শাস্তি হওয়া উচিত এবং কৃষি বিভাগের পক্ষ থেকে এই কৃষককে সহায়তা করা দরকার।

জয়পুরহাট থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগী কৃষক এমরান আলী শুক্রবার সকালে থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তার কাউসার ইকবাল জানান, বিষয়টি জানার পরই কৃষি বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ কৃষককে পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রাকৃতিক দূর্যোগ ছারা কৃষকদের ক্ষতি পুরুন দেওয়ার সুযোগ নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news