IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> কৃষি >> তানোরে কোল্ড স্টোরেজের জন্য চার কৃষি জমি নষ্ট করে ভরাট উত্তোলন

তানোরে কোল্ড স্টোরেজের জন্য চার কৃষি জমি নষ্ট করে ভরাট উত্তোলন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কোল্ড স্টোরেজ গড়ে তুলতে রাজশাহীর তানোরে চার ফসলী কৃষি জমি নষ্ট করে করা হচ্ছে ভরাট। এতে করে ট্রাক্টর দিয়ে পুকুর খননের মাটি বহন করতে গিয়ে নষ্ট হচ্ছে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন নতুন পাকা রাস্তা। ফলে একদিকে নষ্ট হচ্ছে পাকা রাস্তা ও কৃষি জমি।

অন্যদিকে, পথচারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। পাশাপাশি জনসাধারণকে পড়তে হচ্ছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে। দেখার যেন কেউ নেই। নাকি দেখেও না দেখার ভ্যান প্রশাসনের। এতে করে আরো বেপরোয়া হয়ে উঠেছে মাটিদস্যুরা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ছাঐড় মালার মোড়ে সরেজমিনে গিয়ে দেখা যায় এমন কৃষি জমি ভরাট করার ঘটনাটি। আর সেই কৃষি জমি ভরাট করতে ছাঐড় গ্রামের ভিতরে প্রায় ১২বিঘা পুরাতন পুকুর খনন করে সেখান থেকে ট্রাক্টরে করে বহন করা হচ্ছে কাঁদা মাটি। সেই মাটি রাস্তায় পড়ে প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দূর্ঘটনা। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন কোন কৃষি জমি নষ্ট করে কলকারখানা গড়ে তোলা যাবেনা সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রকাশ্যে দিবালোকে প্রায় ৩০বিঘা চার ফসলী কৃষি জমি নষ্ট করে নিয়ামতপুর উপজেলার খড়িবাড়ী এলাকার শরিফ উদ্দিন নামের একজন প্রভাবশালী ব্যক্তি কোল্ড স্টোরেজ গড়তে করছেন ভরাট।

জানা গেছে, তানোর উপজেলার আনাচে কানাচে এমপি ফারুক চৌধুরীর নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক সকল রাস্তা নতুন ভাবে পাকা করা হয়েছে। বিগত তিন বছর ধরে রাস্তার কাজ চলমান রয়েছে। কিন্তু সরকারের কোটি কোটি টাকার রাস্তা নিমিষেই নষ্ট করে ফেলছে মাটিদস্যুরা। পুরাতন পুকুর খনন করার নামে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে সেই মাটি হেরো ট্রাক্টরে করে পাকা রাস্তা দিয়ে বহন করার কারণে পাকা রাস্তা নষ্ট হওয়া সহ চরম ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এতে করে এলাকাবাসী একাধিকবার উপজেলা প্রশাসনকে অভিযোগ দিলেও কোন প্রতিকার পাচ্ছেন না। ফলে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে পথচারীদের। কৃষি জমি নষ্ট করে কোল্ড স্টোরেজ গড়ে তোলার বিষয়ে জানতে শরিফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি।

উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান জানান, এত মন্দার মধ্যেও উন্নয়ন থেমে নেয়। তানোরে রাস্তার গলার কাটা ভেকু মেশিনে মাটি কেটে নতুন পাকা রাস্তা দিয়ে বহন করা। এজন্য অনেক রাস্তা নষ্ট হয়ে গেছে। আমি বিষয়টি নিয়ে নির্বাহী কর্মকর্তার সাথে বসে অনুরোধ করে বলব জরুরি ভাবে অভিযান দিয়ে ব্যবস্থা নিতে।

তিনি আরও বলেন, যেখানে রাস্তা দিয়ে মাটি বহন করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ এবং তৃনমুল জনপ্রতিনিধিরা যেন এসব কাজে সহযোগিতা না করে বাধা প্রয়োগের মাধ্যমে সরকারী রাস্তা রক্ষার জন্য ভুমিকা পালন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ জানান, কৃষি জমিতে কৃষি ছাড়া কোন কলকারখানা গড়ে তোলার সুযোগ নেই। এবিষয়ে তার জানা নেই, যদি এমন হয়ে থাকে তাহলে অবশ্যই খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031