IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি’পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের মহোৎসব: হুমকিতে মৎস্যজীবীহাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুরসাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জনপুঠিয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যুসিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানা
Home >> কৃষি >> আমন চাষে ব্যস্ত ফুলবাড়ীর কৃষকরা

আমন চাষে ব্যস্ত ফুলবাড়ীর কৃষকরা

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ষাকালেও বৃষ্টির দেখা না পেয়ে সেচের মাধ্যমে জমিতে পানি দিয়ে মাঠগুলোতে পুরোদমে শুরু হয়েছে জমি প্রস্তুতসহ রোপা আমন ধান রোপণের কাজ। বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন উপজেলার কৃষকরা। সেচ ব্যবহারে খরচ কিছুটা বাড়লেও ভালো ফলনসহ লাভেরই আশা করছেন তারা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রখর রোদের কারণে জমিতে পানি নাই। তাই দুঃশ্চিন্তার ভাঁজ পড়েছিল কৃষকদের কপালে। বর্তমানে বরেন্দ্রসহ ব্যক্তিমালিকানা গভীর নলকূপগুলো চালুসহ নিজেরাই শ্যালো মেশিন মাধ্যমে জমিতে পানি দিয়ে জমি প্রস্তুত করাসহ রোপা আমন ধান রোপণ শুরু করেন কৃষকরা।

আলাদিপুর গ্রামের কৃষক আব্দুল মান্নান ও হরিশ চন্দ্র রায় বলেন, ইরি ধানের চেয়ে খরচ কিছুটা কম হওয়ায় প্রতিবছরই আমন চাষ করি। প্রতিবছর এসময়গুলোতে মাঠ পানিতে ডুবে থাকলেও এবছর চিত্র ভিন্ন। প্রখর রোদে ফেঁটে চৌচির মাঠঘাট। বর্তমানে আমরা শ্যালো মেশিনের মাধ্যমে পানি দিয়ে চাষাবাদ শুরু করেছি। এবছর সেচ খরচের কারণে লাভ কম হবে। তবে সার ও কীটনাশক ব্যবহার করতে হয় আমন চাষে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নসহ পৌরসভায় চলতি মৌসুমে ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আমন রোপণ করা হয়েছে। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৬ হাজার ৭১৮ মেট্রিকটন। গতবছর ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়। সেবছর ফসল উৎপাদন হয়েছিল ৫৪ হাজার ৩১৯ মেট্রিকটন। আগাম জাতের ধান অক্টোবরের মাঝামাঝি থেকে কাটা শুরু হলেও নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ধান কর্তন শেষে কৃষকের ঘরে উঠে সোনালী ফসল।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, বর্তমানে রোপা আমন রোপণ কাজে মাঠে পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে আমনের বাম্পার ফলন হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031