IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী নাম ঘোষণাগোদাগাড়ীতে বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন যোগদানকৃত চেয়ারম্যান হাসান জাফির তুহিনতানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধনগোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
Home >> কৃষি >> আত্রাইয়ে পাটের কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ চাষিরা

আত্রাইয়ে পাটের কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ চাষিরা

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে পাটের কাঙ্ক্ষিত দাম না পেয়ে পাট চাষিরা হতাশ হয়ে পড়েছেন। হাড়ভাঙ্গা পরিশ্রম করে উৎপাদিত পাটের নায্য মূল্য না পাওয়ায় তাদের লোকসান গুনতে হচ্ছে। এতে করে কৃষকদের মাঝে পাট চাষের আগ্রহ কমে যাবে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।

বাংলাদেশের সোনালী আঁশ বলে খ্যাত পাট এক সময় ব্যাপক জনপ্রিয় পণ্য ছিল। চাহিদার সাথে সাথে এলাকা জুড়ে পাট চাষও হতো অনেক জমিতে। সময়ের বিবর্তনে পাটজাত পণ্যের চাহিদা কমে যাওয়ায় পাটের বাজার মন্দা হয়ে যায়। বছরের পর বছর পাট চাষে লোকসান গুনতে গুনতে কৃষকরা পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলে। ফলে এখন এলাকায় পাট চাষ হয় স্বল্প পরিমাণ জমিতে। এ পাট উৎপাদন ব্যয়ের সাথে বাজার দরের সামঞ্জস্য না থাকায় এবারেও আত্রাইয়ে পাট চাষিদের লোকসান গুনতে হচ্ছে।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে উপজেলার ৮ ইউনিয়নে ২৬০ হেক্টরের মত জমিতে পাট চাষ হয়েছে। এদিকে যে সময় পাট জাগ দেয়ার প্রয়োজন সে সময় পানির অভাব থাকায় পাট জাগ দিতেও কৃষকদের অতিরিক্ত অর্থ ব্যয় হয়। সবকিছু মিলিয়ে পাট চাষিদের পাট উৎপাদনে এবার অন্যান্য বারের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় হয়েছে।

এদিকে উত্তরাঞ্চলের বৃহত হাট আত্রাইয়ের আহসানগঞ্জ হাট। বৃহস্পতিবার এ হাটে গিয়ে দেখা যায় পাটের আমদানি অনেক। শুকনো পাট ২১০০ থেকে ২৩০০ টাকা মণ দরে বিক্রি হতে দেখা গেছে।

এ হাটে পাট বিক্রি করতে আসা উপজেলার ব্রজপুর গ্রামের আবুল কালাম বলেন, এবারে পাট উৎপাদনে আমাদের অনেক বেশি টাকা ব্যয় হয়েছে। শ্রমিক মূল্য বৃদ্ধি, কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি, সময়মত পানির অভাব সব মিলিয়ে এবারে পাট উৎপাদনে আমাদের অনেক বেশি অর্থ ব্যয় হয়েছে। সে অনুযায়ী ২৮০০ থেকে ৩ হাজার টাকা মণ দরে পাট বিক্রি করতে পারলে কিছুটা লাভের মুখ দেখতে পেতাম। অথচ ২১০০ থেকে ২৩০০ টাকা মণ দরে পাট বিক্রি করে আমাদের লোকসান গুনতে হচ্ছে।

পাট ক্রেতা নাটোরের এক ব্যবসায়ী বলেন, মিল ও পাটজাত প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোতে চাহিদা কম থাকায় পাটের বাজারে ধস নেমেছে। পাটের বাজার মন্দা হওয়ায় আমরাও বেচাকেনা করে লাভবান হতে পারছি না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930