ধূমকেতু প্রতিবেদক : জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ এর চূড়ান্ত পর্বের চারটি খেলা রোববার (২৭ মার্চ) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এ গ্রুপের খেলায় সফররত লালমনিরহাট জেলা নারী দল নিভা আকতারের হ্যাট্রিকের সুবাদে ৫-১ গোলে কুষ্টিয়া জেলা নারী দলেকে হারায়। বিজয়ী দলের পক্ষে নিভা আকতার ৩টি ও নুসরাত ২টি গোল করেন। বিজিত দলের পক্ষে মারিয়া ১টি গোল করেন।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন তাহমিনা। তাকে সহযোগিতা করেন সোহানা, উর্মী মন্ডল ও খালেক। অন্য খেলায় ব্রাম্ভনবাড়িয়া ও সাতক্ষিরা ১-১ গোলে ড্র করে। ব্রাম্ভনবাড়িয়ার পক্ষে তামান্না আকতার ও সাতক্ষিরার পক্ষে ফাতেমা খাতুন গোল করেন।
এই খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আলো। তাকে সহযোগিতা করেন সাবনুর, মরিয়ম ও শাহীন। বি গ্রুপের খেলায় ফরিদপুর ও মাগুরা জেলা গোল শূণ্য ড্র করে। রেফারীর দায়িত্ব পালন করেন সোহানা। তাকে সহযোগিতা করেন খালেক, উর্মী বর্মন ও তাহমিনা।
দিনের প্রতিদ্বন্দ্বিপূর্ণ খেলায় স্বাগতিক রাজশাহী শেষ মূহূর্তে ৫৯ মিনিটের মাথায় শাহীনার জয়সুচক গোলে সফররত টাঙ্গাইল জেলাকে হারায়।
উল্লেখ্য যে, খেলোয়াড় না থাকায় ১০ জন নিয়ে খেলেছে টাঙ্গাইল জেলা নারী দল। রেফারীর দায়িত্ব পালন করেন আলো। তাকে সহযোগিতা করে সাবনুর, শাহীন ও মরিয়ম। আজকের খেলায় এ গ্রুপে বাম্ভনবাড়িয়া, লালমনিরহাট, সাতক্ষিরা ও কুষ্টিয়া জেলা অংশ নেবে।


