IMG-LOGO

শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় এজাহার নামীয় দুই আসামী গ্রেপ্তার,চাাঁদা দাবি ও মারপিট করে টাকা নেওয়ার অভিযোগগাজীপুরে ছিনতাইকারীর হাতের কবজি কেটে দিল স্থানীয় জনতানালু মিঞার পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত১৯ শর্তে বাঘা ওয়াকফ্ এস্টেটের মাঠ ইজারা,উন্মুক্ত ডাকে অংশ নিয়েছেন নারিওমানবতার ফেরিয়ালা আবু সাইদ চাঁদগোদাগাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচীর উঠান বৈঠকপুঠিয়ায় হামলা, লুটপাট ও বাড়ি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলনবাগমারায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভাচাঁপাইনবাবগঞ্জে মাদকসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেপ্তারবাগমারায় জমি নিয়ে বিরোধ, কৃষককে মারধরের অভিযোগচাঁপাইনবাবগঞ্জে হলুদ-মরিচের গুড়ার ভিতর মিলল মাদক, আটক ১সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিলরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনস্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
Home >> খেলা >> হেনস্থার শিকার ক্রিকেটার নীতিশের স্ত্রী

হেনস্থার শিকার ক্রিকেটার নীতিশের স্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : দিল্লিতে হেনস্থার শিকার হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক নীতিশ রানার স্ত্রী সাচি মারওয়ার। তিনি দিল্লিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুই যুবকের মাধ্যমে হেনস্থার শিকার হন।

এ বিষয়ে তিনি দিল্লির পুলিশকে জানালেও প্রথমে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যে কারণে তিনি বাধ্য হয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট দেন। তখন টনক নড়ে পুলিশের, বিবেক নামে ১৮ বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে উচ্চমাধ্যমিকের ছাত্র।

নীতিশ রানার স্ত্রী সাচি মারওয়ার ইনস্টাগ্রামে লেখেন, দিল্লিতে প্রতিদিনের মতোই কাজ শেষে বাড়ি ফিরছিলাম। দুইজন যুবক কোনো কারণ ছাড়াই আমার গাড়িতে ধাক্কা মারে এবং আমার গাড়ির পিছনে ধাওয়া করে। বিষয়টি নিয়ে আমি অভিযোগ করলে পুলিশ আমাকে ফোনে বলে, এখন আপনি নিরাপদে বাড়ি পৌঁছে গেছেন, তাই বিষয়টি বাদ দিন। পরের বার গাড়ির নাম্বার নোট করে নেবেন।

সোশ্যাল মিডিয়ায় সাচির এই পোস্ট ভাইরাল হওয়ার পর চাপে পড়ে যায় দিল্লি পুলিশ। দিল্লি পশ্চিমের ডেপুটি কমিশনার ঘনশ্যাম বানসাল বলেন যে, শনিবার কীর্তি নগর থানায় একজন নারীর শালীনতা ক্ষুন্ন করার জন্য ১৮ বছরের বিবেক নামে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে উচ্চমাধ্যমিকের ছাত্র। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, সন্দেহভাজন আরেক জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728