IMG-LOGO

শনিবার, ১৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিতরায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের ঘরবাড়িনাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত দেড় কোটি টাকার মালামালসহ ১৩ ডাকাত গ্রেফতারনিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধনরাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্তগোদাগাড়ীর ঘাটে ডিজেল নেই,নৌকা চলাচল বন্ধের পথে,অচল পদ্মা-মহানন্দার দুই ইউনিয়নবাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনরাণীনগরে ২৪ ঘন্টায় লোডশেডিং ১৪ ঘন্টামহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনসিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুকুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধনিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
Home >> খেলা >> টপ নিউজ >> ‘খলনায়ক’ এমবাপ্পেকে যে বার্তা দিলেন পেলে

‘খলনায়ক’ এমবাপ্পেকে যে বার্তা দিলেন পেলে

ধূমকেতু নিউজ ডেস্ক : সেরা তারকা হলেই যে সবসময় সাফল্য এসে ধরা দেবে তা কখনই নয়। সবসময় যে দলের ত্রাতা হবেন তাও নয়।

ইউরো মঞ্চে সোমবার রাতে বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

এদিন শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে সুইজারল্যান্ডের জয়ে ‘খলনায়কে’ পরিণত হয়েছেন এমবাপ্পে।

২০১৮ বিশ্বকাপ এমবাপ্পেকে রাজা বানিয়েছিল। ইউরো-২০২০ ফকির বানিয়ে দিল! অথচ এবারের ইউরোতে ফ্রান্সের স্বপ্নসারথি ছিলেন এমবাপ্পে।

কিন্তু সুইজারল্যান্ডের বিপক্ষে সোমবার রাতের ম্যাচে ১১০তম মিনিটে সুযোগ হাতছাড়া করেন এমবাপ্পে। ডি-বক্সে দারুণ পজিশনে বল পেয়েও পাশের জালে মারেন পিএসজি ফরোয়ার্ড। এই গোলটি দিতে পারলে ম্যাচ টাইব্রেকারেই গড়াত না।

এরপর টাইব্রেকারে বল জালে জড়াতে ব্যর্থ হন এমবাপ্পে। প্রথমবারের মতো ইউরোর কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে মাতে সুইসরা।

এমবাপ্পের এমন সব হতাশাজনক পারফরম্যান্সে ইউরো-২০ থেকে ছিটকে গেলেন ফরাসি জায়ান্টরা।

এতে দেশজুড়ে যখন সমালোচনায় বিদ্ধ হচ্ছেন এমবাপ্পে তখন কোচ দিদিয়ে দেশম ও ফুটবলের রাজা পেলেকে পাশে পেয়েছেন এ তরুণ ফরাসি ফরোয়ার্ড।

এমবাপ্পেকে সান্ত্বনা দিয়ে টুইটারে ফুটবল সম্রাট লিখেছেন, ‘কিলিয়ান মাথা উঁচু রাখো। আগামীকাল তোমার নতুন যাত্রার প্রথমদিন।’ দুঃসময়ে কোচ দিদিয়ের দেশমেরও সমর্থন পাচ্ছেন এমবাপ্পে।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে কোচ দিদিয়ের দেশম জানান, শেষ শটটি নিজে থেকেই নিতে চেয়েছিল এমবাপ্পে। দেশের জন্য সেরাটা দিতে চেয়েছিল। কিন্তু ভাগ্য সহায় হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031