IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালনফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতরাজশাহীতে গণমাধ্যম ও সুশীল সমাজের মতবিনিময় সভামহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতভূমিমন্ত্রীকে গাছ উপহার দিয়ে রাজশাহীতে বৃক্ষরোপন কর্মসূচি শুরুউচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে এনবিআইইউতে কর্মশালা
Home >> খেলা >> টপ নিউজ >> ভারতের পরাজয়ের পাঁচ কারণ

ভারতের পরাজয়ের পাঁচ কারণ

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ সতর্ক ছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

বিশ্বকাপে ভারতের একচেটিয়া আধিপত্যের রেকর্ডে তৃপ্তির ঢেঁকুর তোলেননি তিনি।

ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, ইতিহাস যতই ভারতের পক্ষে যাক, পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারাতে হলে সর্বোচ্চাটাই দিতে হবে।

কিন্তু রোববার রাতে সেরাটা দিতে পারলেন না কোহলির সতীর্থরা। পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে শোচনীয় হার মানল ভারত।

এমন লজ্জার হারের নেপথ্যে পাঁচ কারণ খুঁজে পেয়েছে কলকাতার জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ।

এক.
কোহলির টস হারাকেই এই পরাজয়ের দুয়ারে প্রথম পা রাখা বলে দাবি করছে আনন্দবাজার।

তারা লিখেছে, টসে হেরে আগে ব্যাট করতে বাধ্য হয়েছে ভারত। এটাই ম্যাচে সব থেকে বড় তফাৎ গড়ে দেয়। শিশিরের কারণে ভারতের পাঁচ বোলার বল ঠিকমতো গ্রিপ করতে পারেননি। ভুবনেশ্বর, শামির হাত থেকে স্লোয়ার দেখা যায়নি। বুমরাহর ইয়র্কার দেখা যায়নি। কিন্তু পাকিস্তান টস জিতে প্রথমে ফিল্ডিং করায় তাদের বোলারদের এই সমস্যা হয়নি।

দুই.
কোহলি ও ঋষভ পন্থ ছাড়া ভারতের আর কোনো ব্যাটসম্যানই রান পাননি। বিশেষ করে প্রথম ওভারেই রোহিত শর্মা আউট হয়ে যান। আফ্রিদি পরের ওভারে তুলে নেন লোকেশ রাহুলকে। এর পর আর রান তোলার গতি বাড়াতে পারেনি ভারত।

ভারতের ছোড়া ১৫২ রানের লক্ষ্য হেসেখেলেই পার করে দেন বাবর ও রিজওয়ান।

তিন.
ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ফিটনেসহীনতা। গতরাতের ম্যাচে হার্দিককে দেখা গেল তিনি সুস্থ নন। কাঁধের চোটে বলও করেননি তিনি। এ রকম অসুস্থ ক্রিকেটারকে বিশ্বকাপের ম্যাচে কেন খেলানো হলো? সে প্রশ্ন উঠে গেছে ইতোমধ্যে।

চার.
আইপিএল না খেলায় পাকিস্তানের ক্রিকেটাররা শক্তি, দুর্বলতা সম্পর্কে কোহলিরা ছিলেন অজ্ঞ। অন্যদিকে পাকিস্তান সুপার লিগে খেলে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা নিজেদের নিঃশব্দে তৈরি করেছেন।

পাঁচ.
ফেভারিটের তকমা নিয়ে নামা কোহলিরাই বেশি চাপে ছিলেন। বাবরদের হারানোর কিছু ছিল না। চাপহীন, ভয়ডরহীন ক্রিকেট খেলে বাজিমাত করেছেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930