IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> খেলা >> পাঞ্জাবকে ১৭৭ রানের লক্ষ্য দিল মুম্বাই ইন্ডিয়ান্স

পাঞ্জাবকে ১৭৭ রানের লক্ষ্য দিল মুম্বাই ইন্ডিয়ান্স

ধূমকেতু নিউজ ডেস্ক : পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার পটভুমি রচনা করে ফেলেছে রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাবের সামনে ১৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে।

পাঞ্জাবকে হারাতে পারলে আইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স। ৮ ম্যাচে এখন তাদের অর্জন ১২ পয়েন্ট। ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস। মুম্বাই জিতলে তাদেরও পয়েন্ট হবে ১৪ পয়েন্ট। তবে রান রেটের ব্যবধানে এগিয়ে থাকবে মুম্বাই’ই।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় রোহিত শর্মার। ৮ বলে ৯ রান করে আউট হয়ে যান রোহিত। এরপর সুর্যকুমার যাদব ৪ বল খেলে শূন্য রানে আউট হয়ে যান। এরপর ইশান কিশানও ৭ বলে ৭ রান করে আউট হয়ে যান। ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে যখন মুম্বাই ইন্ডিয়ান্স দিশেহারা, তখনই ত্রাতা হিসেবে হাজির হন কুইন্টন ডি কক এবং হার্দিক পান্ডিয়া।

৪৩ বলে ৫৩ রান করেন কুইন্টন ডি কক। ৩টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মারও মারেন ডি কক। হার্দিক পান্ডিয়া ৩০ বলে করেন ৩৪ রান। ৪টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি।

শেষ দিকে ঝড় তোলেন কাইরন পোলার্ড। ১২ বল খেলেন মাত্র তিনি। এই ১২ বলেই করেন অপরাজিত ৩৪ রান। ১টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি। নাথান কাউল্টার নেইল ১২ বল খেলে করেন ২৪ রান। ৪টি বাউন্ডারি মারেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স।

কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ২টি করে উইকেট নেন মোহাম্মদ শামি এবং আর্শদিপ সিং। ক্রিস জর্ডান এবং রবি বিষ্ণোই নেন ১টি করে উইকেট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news