IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিতমহাদেবপুরে ছাত্রদলের ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক টুটুলরাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> মোদির সঙ্গে শেখ হাসিনার সুসম্পর্কের কারণেই ২০ লাখ টিকা এসেছে

মোদির সঙ্গে শেখ হাসিনার সুসম্পর্কের কারণেই ২০ লাখ টিকা এসেছে

ধূমকেতু নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসম্পর্কের কারণেই উপহার হিসেবে ২০ লাখ টিকা এসেছে।

বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় টিকা হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ ঐতিহাসিক একটি দিন। ১৯৭১ সালে বাংলাদেশকে যেভাবে সহায়তা করেছিল, করোনা মহামারির এই বিপদেও তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। এজন্য তাদের ধন্যবাদ জানাতে চাই। এই টিকা দেওয়ার মধ্য দিয়ে আমাদের দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হলো।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ভারত প্রতিবেশী দেশের পাশে দাঁড়াতে চায়। ভারতে টিকা বিতরণের মাত্র ৪ দিনের মধ্যেই বাংলাদেশ টিকা পেয়েছে। করোনার বিরুদ্ধে দুই দেশ একযোগে লড়াই করবে।

উল্লেখ্য, বাংলাদেশের হাতে ২০ লাখ করোনার টিকা উপহার হিসেবে তুলে দিয়েছে ভারত। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট ২০ লাখ ডোজ টিকার এই চালান নিয়ে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে দুপুর দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এসব টিকা বাংলাদেশের হাতে তুলে দেয়া হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে আলাদাভাবে করোনার টিকার দুটি বক্স তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা পৌঁছে যাওয়ায় দ্রুতই দেশে টিকাদান শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031