IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে কাল, পূরণ হচ্ছে না কোটানির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’
Home >> জাতীয় >> দেশে ফিরিয়েছে লিবিয়ায় পাচারের শিকার ৯জন

দেশে ফিরিয়েছে লিবিয়ায় পাচারের শিকার ৯জন

ধূমকেতু নিউজ ডেস্ক : দালালের খপ্পরে পড়ে লিবিয়ার মিজদা শহরে মানবপাচারের শিকার আহত ৯ বাংলাদেশীকে দেশে ফিরিয়ে এনেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

দেশে ফিরিয়ে আনাদের মধ্যে রয়েছেন- ফিরোজ বেপারি, জানু মিয়া, ওমর শেখ, সজল মিয়া, তরিকুল ইসলাম, বকুল হোসেন, মো. আলী, সোহাগ আহমেদ ও সাইদুল ইসলাম। এছাড়া আহত বাপ্পী দত্ত, সম্রাট খালাসী ও সাজিদ লিবিয়ায় অবস্থান করছেন।

সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লিবিয়ার মিজদা শহরে গত ২৯ মে মানবপাচারকারীদের হাতে বর্বরোচিত হত্যাকান্ডের শিকার হন ২৬ বাংলাদেশি।

এ ঘটনায় আহত হন আরও ১২ জন। ঘটনা তদন্তে মামলা দায়ের হয় ২৬টি। এর মধ্যে ১৫ মামলা নিজ উদ্যোগে গ্রহণ করে সিআইডি এবং মামলার তদন্তে আসামি গ্রেফতারসহ অনেকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছে।

সিআইডি জানায়, বিদেশে অবস্থানরত দালাল ও মূল আসামিদের গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে অচিরেই রেড নোটিশ জারি করা হবে। এ ঘটনার পর সিআইডি আহত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। পরে গত ৩০সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় ৯জনকে বোরাক এয়ারের বিশেষ ফ্লাইটে দেশে ফেরত নিয়ে আসে সিআইডি।

উল্লেখ্য, এ ঘটনায় সিআইডি বাদী হয়ে রাজধানীর পল্টন ও বনানী থানায় তিনটি মামলা করে। সিআইডির তদন্তাধীন ১৫টি মামলায় এখন পর্যন্ত ৪৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031