IMG-LOGO

মঙ্গলবার, ২৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্রোহী কবির ১২৭তম জন্মদিনের স্মরণেআসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহীর সিটি হাট পরিদর্শন করলেন পুলিশ কমিশনারগন্ধ ভাদালী পাতার বড়ালিবিয়া থেকে আরও ১৭০ বাংলাদেশি দেশে ফিরলেন‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা’“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবোনিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩হাম ও উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যুমহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসকটাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০জন মান্দারনিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মহান শহীদ দিবসে দুদিনের কর্মসূচি বিএনপির

মহান শহীদ দিবসে দুদিনের কর্মসূচি বিএনপির

বিএনপির মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ২০ ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা। ২১ ফেব্রুয়ারি সকাল ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। একইদিন সকাল ৬টায় কালো ব্যাজ সহকারে রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে দলের নেতাকর্মীদের জমায়েত ও আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, কেন্দ্রের পাশাপাশি সারাদেশে দলের জেলা ও উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। স্থানীয় পর্যায়ে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা আয়োজন করা হবে।

কর্মসূচি সফল করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রিজভী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন ও তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news