IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে ব্ল্যাক রাইস চাষ, নতুন সম্ভাবনা, আশাবাদী কৃষক”শুদ্ধ জন্মনিবন্ধনে সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করায় কালেক্টরেট স্কুলের পক্ষ থেকে শাহাদাতের ফুলেল শুভেচ্ছাবাগমারায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে সৌদি প্রবাসী নারীর ৪ দিন ধরে অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগহেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিতরাজশাহী সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণচাঁপাইনবাবগঞ্জ২ আসনের এমপি নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কীট উপহার দিলেনকোকা-কোলা, পেপসিকো, ম্যাকডোনাল্ডসে রাশিয়ার হামলা, ট্রাম্প কেন চুপ ?সিরাজগঞ্জে মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ : জেলা মৎস্য কর্মকর্তাসারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদেরশিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতিরমহাদেবপুরে বাড়ির পাশে গাছেঝুলছিল যুবকের মরদেহচাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, প্রত্যেকের ৩ দিনের কারাদণ্ডভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীজানালা ভেঙে বৃদ্ধার বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও মুঠোফোন লুটনন্দীগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> ফেসবুকে বিজ্ঞাপনে প্রতারণার জাল

ফেসবুকে বিজ্ঞাপনে প্রতারণার জাল

ধূমকেতু নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম ফেসবুক। বিশ্বব্যাপী জনপ্রিয় এই ফেসবুকেই নিত্যনতুন প্রতারণার ফাঁদ পাতছে অপরাধী চক্র। চটকদার বিজ্ঞাপনের জালে আটকে সাধারণ মানুষকে হয়রানির মুখে ফেলছে পেশাদার অপরাধীরা।

এরই মধ্যে বিদেশি নাগরিকসহ বেশ কয়েকটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেসবুকে যেসব প্রতারণা করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই ই-কমার্স বিষয়ক। এক ধরনের পণ্য দেখিয়ে আরেক ধরনের নিম্নমানের পণ্য গছিয়ে দেয়ার অভিযোগ বহু পুরনো।

এর ফলে ভালো মানের পণ্যের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোও আস্থা হারাচ্ছে। এদিকে কোম্পানি রেজিস্ট্রেশন, বিনিয়োগ, পাত্র-পাত্রী চাইসহ বিভিন্ন বিষয়ে মুশকিলে আসান হয়ে প্রতারক চক্র এই ফেসবুকের মাধ্যমেই নিজেদের প্রচার করে। একবার ফাঁদে পা দিলেই সর্বনাশ।

২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ছাত্র মার্ক জুকারবার্গের নেতৃত্বাধীন মার্ক এডুয়ার্ডো স্যাভেরিন, এন ম্যাককলাম, ডাস্টিন মস্কোভিটজ ও ক্রিস জিউজেসের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে ফেসবুকের। প্রথমে এটির নাম দি ফেসবুক ডট কম থাকলেও পরবর্তী সময়ে শুধু ফেসবুক ডট কম করা হয়, এ নামেই এখন বিশ্বজুড়ে সমাদৃত ফেসবুক। ফেসবুকের উন্মাদনা বাংলাদেশেও ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।

২০০৬ সালে বাংলাদেশে ফেসবুক ব্যবহার শুরুর পর ২০১০ সাল পরবর্তী সময় থেকে দেশব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে ফেসবুক এবং বাংলাদেশে ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটিরও অধিক। ফেসবুক দিয়ে বহু ইতিবাচক কর্মকাণ্ড পরিচালনা করা গেলেও অসাধু ব্যক্তিরা ফেসবুককেও নিজেদের স্বার্থ উদ্ধারের মাধ্যম হিসেবে পরিণত করেছে। এর মাধ্যমে বহু ভালো কাজ হলেও প্রতারিত হওয়ার সংখ্যাও দিন দিন বাড়ছে।

ফেক আইডি খোলার মাধ্যমে নানা রকম ফাঁদ পাতছে প্রতারকরা। যাদের মিথ্যা ও প্রতারণামূলক কথাবার্তায় আকৃষ্ট হয়ে প্রতারিত হচ্ছে বহু সহজ সরল মানুষ। এদের মধ্যে তরুণ-তরুণীরাই বেশি। প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করার মাধ্যমে অর্থকড়ি হাতিয়ে নেয়া, বিপদে পড়ার কথা বলে সাহায্য চেয়ে মানুষদের সঙ্গে প্রতারণা করা, চটকদার পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের অজ্ঞতা এবং বিশ্বাসের সুযোগ নিয়ে অর্থ হাতিয়ে নিয়ে পণ্য না দেয়া কিংবা ক্রয়কৃত পণ্যের পরিবর্তে অন্য কিছু দিয়ে দেয়া, অধিক সুযোগসুবিধার মাধ্যমে বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে অর্থ আত্মসাৎ করা।

এছাড়াও আইডি হ্যাক করে অর্থ আদায় করা, সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক গুজব ছড়িয়ে নিরীহ মানুষদের হয়রানি করাসহ ধর্মীয় উসকানির মাধ্যমে মানুষকে ভুল পথে পরিচালিত করা, মিষ্টি মধুর কথাবার্তার মাধ্যমে সহজ সরল মানুষদের দিয়ে অপরাধজনক কর্মকাণ্ড করাসহ সকল অপরাধজনক কাজ করার জন্য ফাঁদ পাতে অপরাধীরা।

বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য দেশ থেকেও বেশি অপরাধজনক কর্মকাণ্ড হয় ফেসবুক দিয়ে। ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ব্যবসার পসরা সাজিয়ে মানুষের সঙ্গে প্রতারণার সংখ্যাও এখানে বেশি। বহু প্রবাসীও ফেসবুক প্রেমের ফাঁদে পড়ে সব হারিয়ে নিঃস্ব হয়েছেন। বিভিন্ন ব্যবসার চটকদার বিজ্ঞাপন, প্রেমের ফাঁদসহ নানা ধরনের প্রতারণার ফাঁদ পেতে বসে আছে অপরাধীরা, যাদের ফাঁদে পা দিলেই বড় ধরনের ক্ষতির শিকার হতে হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930