IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভ
Home >> টপ নিউজ >> বিনোদন >> পদ্মার পাড়ে অধরার ‘দখিনো দুয়ার’

পদ্মার পাড়ে অধরার ‘দখিনো দুয়ার’

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশীয় চলচ্চিত্রের নতুন প্রজন্মের অভিনেত্রী অধরা খান নতুন সিনেমার শুটিংয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। তিনি এখন মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে ( পদ্মা নদীর পাড়ে) ৬ মার্চ থেকে টানা শুটিং করছেন। এখানে তিনি নির্মাতা সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত নতুন ছবি ‘দখিনো দুয়ার’ এর কাজ করছেন।
২১ মার্চ পর্যন্ত অধরা খান সেখানে এই সিনেমার শুটিং করবেন বলে জানিয়েছেন।

অধরা আরও জানান, এই সিনেমায় আরও অভিনয় করছেন ফেরদৌস, সিমলা এবং রকি খান। সিনেমায় তার নায়ক রকি খান। ফেরদৌস অভিনয় করছেন তার ভাইয়ের চরিত্রে। আর সিমলা এই সিনেমায় অধরার ভাবি রাজিয়া চরিত্রে অভিনয় করছেন। অধরা অভিনয় করছেন খেয়া চরিত্রে। অধরা জানান, প্রথমবার তিনি সিমলার সঙ্গে অভিনয় করছেন।

এ প্রসঙ্গে অধরা খান বলেন, এর আগে আমার সৌভাগ্য হয়েছিল প্রিয়দর্শিনী মৌসুমী আপুর সঙ্গে অভিনয় করার। ‘নায়ক’ নামে একটি সিনেমাতে মৌসুমী আপু আমার বড় বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনয়ের সময় তিনি আমাকে ভীষণ সহযোগিতা করেছিলেন। তার সঙ্গে অভিনয় করে আমি অভিনেত্রী হিসেবে নিজেকে সমৃদ্ধ করেছি। এবার সুযোগ পেলাম সিমলা আপুর সঙ্গে অভিনয় করার। তিনিও ভীষণ সহযোগিতা করেছেন। সত্যি কথা বলতে কী বড় শিল্পীদের মন-মানসিকতা, তাদের সহযোগিতা করার মানসিকতা আসলে অন্যরকম। এই দুজনের সঙ্গে কাজ না করলে সেটা বুঝতাম না। আর অবশ্যই ডায়মন্ড ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা। কারণ তিনি দখিনো দুয়ার সিনেমায় আমাকে অসাধারণ একটি চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন।

অধরা খান খেয়া চরিত্রটি নিয়ে বলেন, খেয়া এক কথায় একটি অসাধারণ চরিত্র। আমি চেষ্টা করছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। সিনেমাটি মুক্তির পর দর্শক বুঝতে পারবেন এই ছবি এবং খেয়া চরিত্রটি কতটা সুন্দর। অভিনেত্রী হিসেবে আমি আমার সামর্থ্য দিয়ে খেয়া চরিত্রে অভিনয় করছি। আমার বিশ্বাস- নিজের অভিনয় প্রতিভা আর মেধা দিয়ে আমি নির্মাতার কাঙ্ক্ষিত খেয়া হয়ে উঠতে পারব।

শুধু দখিনো দুয়ার সিনেমা শুটিং দিয়েই নয়, অধরা খান সাম্প্রতিক সময়ে আরও বেশি আলোচিত নিজের মুক্তি প্রতীক্ষিত একটি সিনেমার কারণে। তিনি জানান, সেন্সর জটিলতা কাটিয়ে আগামী ২ জুন মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘সুলতানপুর’ সিনেমাটি।

এই সিনেমায় তাকে দেখা যাবে সীমান্ত এলাকার একজন নেত্রীর ভূমিকায়। অধরা জানান, তার হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমার কাজ। এগুলোরও নিয়মিত শুটিং করছেন তিনি। সামনেই বড় বাজেটের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন বলে জানান অধরা খান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930