IMG-LOGO

মঙ্গলবার, ১৪ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাবনা স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল বৃত্তি পেয়েছেশতভাগ শিক্ষার্থী: ১৫ জন ট্যালেন্টপুল এবং সাধারন গ্রেডে ৭ জনতৃতীয় বিয়ে করলেন পল ওয়েসলি‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’এইচএসসি পরীক্ষার্থীদের কর্মসূচি ঘোষণামহাদেবপুরে ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তারের ২০ দিন কারাদন্ডবাগমারায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতআত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিসনওগাঁয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভতানোর কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার,৫শ গ্রাম গাঁজাসহ টাকা উদ্ধার‘প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর’রাণীনগরে মাদক সেবি ২জনের কারাদন্ডনতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কারাতে প্রতিযোগিতায় কৃতিত্ব, জেলা পরিষদ প্রশাসকের কাছ থেকে সম্মাননা গ্রহণএমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩মহাদেবপুরে জলাবদ্ধতা নিরসনে খাড়িপরিষ্কার করছেন চেয়ারম্যান ও মেম্বাররাপানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলননারী শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি পদকে অব্যাহতি
Home >> টপ নিউজ >> বিনোদন >> তৃতীয় বিয়ে করলেন পল ওয়েসলি

তৃতীয় বিয়ে করলেন পল ওয়েসলি

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : মডেল নাটালি কুকেনবার্গকে বিয়ে করেছেন হলিউড অভিনেতা ও জনপ্রিয় সিরিজ ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’–এর তারকা পল ওয়েসলি। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে একান্ত আয়োজনে সিভিল ম্যারেজের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

সোমবার ইনস্টাগ্রামে বিয়ের ছয়টি ছবি প্রকাশ করে সুখবর জানান নাটালি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস, আর আমাদের বেস্ট বয় গ্রেগ।’

ছবিগুলোতে দেখা যায়, খেজুরগাছঘেরা খোলা জায়গায় বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছেন এই নবদম্পতি। তাদের সঙ্গে ছিল প্রিয় পোষা কুকুর গ্রেগ, যে ছিল অনুষ্ঠানের ‘বেস্ট বয়’। এক ছবিতে গ্রেগকে নবদম্পতির মাঝখানে বসে থাকতে দেখা যায়, অন্য ছবিতে পল ও নাটালিকে চুম্বন ও হাত ধরে মুহূর্ত উপভোগ করতে দেখা যায়।

বিয়েতে নাটালি পরেছিলেন গালিয়া লাহাভ–এর ‘লিলু’ নামের আইভরি রঙের গাউন। আর পল ওয়েসলিকে দেখা গেছে নেভি ব্লু স্যুট ও কালো টাইয়ে।

গত বছরের গ্রীষ্মে বাগদান সম্পন্ন করেন এই জুটি। ২০২৫ সালের ১৯ জুলাই ইনস্টাগ্রামে বাগদানের খবর প্রকাশ করেন নাটালি। সাদা-কালো একটি ছবিতে তাদের হাত ধরে থাকার মুহূর্তের সঙ্গে আংটি দেখিছিলেন। পরে এক সাক্ষাৎকারে পল ওয়েসলি জানান, ইতালির আমালফি কোস্টে তাদের প্রথম ডেটের স্মৃতিবিজড়িত একটি হোটেলেই নাটালিকে বিয়ের প্রস্তাব দেন তিনি।

তার ভাষায়, ‘সবকিছু দারুণ ছিল। ও বুঝতে পারেনি। যদিও পরে বলেছিল, কিছুটা আন্দাজ করেছিল। কিন্তু প্রস্তাব দেওয়ার পর কান্নায় ভেঙে পড়েছিল।’

যদিও ঠিক কবে থেকে তাদের প্রেমের সম্পর্ক শুরু, তা জানা যায়নি। তবে ২০২২ সালের নভেম্বরে ইতালির নেরানোতে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। পরে ‘লাইভ উইথ কেলি অ্যান্ড মার্ক’ অনুষ্ঠানে পল জানান, নিউইয়র্কের একটি বারে তাদের প্রথম পরিচয় হয়েছিল।

উল্লেখ্য, এটি পল ওয়েসলির তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী টরি ডিভিটোর সঙ্গে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এবং ইনেস ডি র‍্যামনের সঙ্গে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিবাহিত ছিলেন। সূত্র: পিপল

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930