IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবকতানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুলকুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধারইসরায়েল-লেবাননের সমঝোতা চুক্তি
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> ব্লাড মুন পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী রোববার

ব্লাড মুন পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী রোববার

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্লাড মুন পূর্ণ চন্দ্রগ্রহণ মহাকাশের সবচেয়ে আকর্ষণীয় ঘটনাগুলোর একটি। পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে ফেলার সাথে সাথে চাঁদ তামাটে লাল রঙ ধারণ করে। তখন এটাকে ব্লাড মুন বলা হয়। এই ব্লাড মুন আকাশে দেখা যাবে আগামী ৭-৮ সেপ্টেম্বরের মধ্যে।

এ সময় রাতের আকাশে তৈরি হবে এক অপূর্ব দৃশ্য যা ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ার কিছু অংশ থেকে দেখা যাবে।

অপূর্ব দৃশ্য প্রায় পাঁচ ঘণ্টা ধরে সে আকাশেই থাকবে। এর মধ্যে মোট ৮২ মিনিট তথা দেড় ঘণ্টার জন্য চাঁদ লালচে বা তামাটে রং ধারণ করবে।

ব্লাড মুন পূর্ণ চন্দ্রগ্রহণ পুরো এশিয়া মহাদেশে দৃশ্যমান হবে। ভারত ও চীন থেকে দেখা যাবে। বাংলাদেশ যেহেতু দক্ষিণ এশিয়ায় অবস্থিত, তাই এখান থেকে দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

তবে উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে দেখা যাবে না। এই অঞ্চলের মানুষ ব্লাড মুন দেখতে পাবেন আগামী বছরের ২-৩ মার্চ। তবে আলাস্কার পশ্চিম অংশ এবং আর্জেন্টিনার পূর্ব অংশ থেকে আংশিকভাবে দেখা যেতে পারে।

যুক্তরাজ্য বা ইউরোপ থেকে ইক্লিপস উপভোগ করতে চাইলে পূর্ব দিকের সমতল আকাশে চাঁদ ওঠার সময় খেয়াল রাখতে হবে।

লুনার ইক্লিপস বা চন্দ্রগ্রহণ তখনই ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝে অবস্থান নেয়। সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যদিয়ে এসে চাঁদের পৃষ্ঠে লালাভ আভা সৃষ্টি করে, যার কারণে একে ব্লাড মুন বলা হয়।

চন্দ্রগ্রহণটি শুরু হবে ৭ সেপ্টেম্বর পূর্বাঞ্চলীয় সময় সকাল ১১টা ২৮ মিনিটে (আন্তর্জাতিক মান সময় ১৫টা ২৮ মিনিটে)। সম্পূর্ণ গ্রহণ শুরু হবে ওইদিন দুপুর ১টা ৩০ মিনিটে (আন্তর্জাতিক মান সময় ১৭টা ৩০ মিনিটে) এবং দুপুর ২টা ৫২ মিনিট (আন্তর্জাতিক মান সময় ১৮টা ৫২ মিনিটে) পর্যন্ত স্থায়ী হবে। চন্দ্রগ্রহণ শেষ হবে ওইদিন বিকেল ৪টা ৫৫ মিনিটে (আন্তর্জাতিক মান সময় ২০টা ৫৫ মিনিটে।

বিবিসি জানায়, ৭ সেপ্টেম্বরের রাত শুধু পূর্ণিমা বা ব্লাড মুনের জন্যই বিশেষ নয়, এ দিন চাঁদ ও শনি গ্রহকেও আকাশে খুব কাছাকাছি দেখা যাবে। খালি চোখে শনিকে চাঁদের খুব কাছে দেখা যাবে উজ্জ্বল বিন্দুর মতো। তবে কেউ টেলিস্কোপে দেখলে শনির বলয়ও দেখতে পারেন।

এ ঘটনা খুবই বিরল না হলেও একসঙ্গে পূর্ণিমা, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও শনি গ্রহ দেখা জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের কাছে বিশেষ মুহূর্তই বলা চলে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031