ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আয়োজিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ ( টিভিইটি) এর সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেল তিন’টায় ডা. কাইছার রহমান অডিটোরিয়ামে (রা.মে. ক) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন।
সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম মাসুদুর রহমান সহ অন্যরা।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা অনু্বি়ভাগ) উবায়দুল হক। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।কারিগরি শিক্ষা অধিদপ্তরের রাজশাহীর আঞ্চলিক পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।
সেমিনারে বিভিন্ন জেলা থেকে স্কুল, কলেজ-মাদ্রাসার, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, ঈমাম, সংবাদকর্মী সহ শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেমিনারে অংশীজনদের সরাসরি নানা প্রশ্নের জবাব দেন কারিগরি শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় বক্তারা উল্লেখ করেন, দক্ষতা অর্জনে কারিগরি শিক্ষার বিকল্প নেই। উন্নত বিশ্বে কারিগরি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়। কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব।
বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা প্রদান করছে। সেমিনার থেকে তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষা গ্রহণের উদাত্ত আহ্বান জানানো হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ প্রকৌশলী ফারুক রেজা ।



