IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবক

গ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবক

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : গ্ৰামের ছেলে হলেও থেমে নেই স্বপ্ন। চূড়ান্ত প্রস্তুতি নিয়ে জাতীয় পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এ অংশ নিচ্ছে বাঘায় তিন মেধাবী শিক্ষার্থী।

আগামী সোমবার (২৯ জুন ২০২৬ )ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসবে এই জাতীয় মঞ্চ। জেলা জয় করে জাতীয় মঞ্চে রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হক, আকাশ আহমেদ ও ইয়াসির ইকবাল মাহি। মাঠের কাদা মাখা বাবার ঘাম ঝরানো টাকায় কেনা খাতা-কলম দিয়েই তারা বুনেছে বড় স্বপ্ন।

তাদের উদ্ভাবিত ‘স্মার্ট প্রিন্টিং ভেন্ডিং মেশিন এবং ডিজিটাল এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর জেলা পর্যায়ে জেলার ৯টি উপজেলাকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্ব অর্জন করে। জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

উদ্ভাবকরা জানান, ‘স্মার্ট প্রিন্টিং ভেন্ডিং মেশিন’ দিয়ে বিকাশ বা নগদের মাধ্যমে মাত্র ১০ সেকেন্ডে অ্যাসাইনমেন্ট, আবেদনপত্র প্রিন্ট করা যাবে। এতে গ্রামের শিক্ষার্থীদের প্রিন্টিং ভোগান্তি কমবে।

‘ডিজিটাল এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ দিয়ে উপস্থিতি, ফলাফল, বেতন ও অভিভাবকদের এসএমএস এক প্ল্যাটফর্মে আসবে। এতে স্কুল-কলেজের প্রশাসনিক কাজ সহজ হবে।

শিক্ষক ,শিক্ষার্থীরা জানান,প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থী এনামুল, আকাশ ও মাহির সাথে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তত্ত্বাবধায়ক শিক্ষক মতিউর রহমান, আব্দুল হানিফ মিয়া। সেখানে অংশ গ্ৰহন করবেন বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর। তিনি জানান,শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় প্রথমবারের মতো এই বৃহৎ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জাতীয় মঞ্চে অংশগ্রহণ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর বলেন, “বাঘার এই তিন শিক্ষার্থী প্রমাণ করেছে, মেধার জন্য শহর-গ্রামের কোনো বাধা নেই। গ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে এসে তারা জাতীয় পর্যায়ে পৌঁছেছে। এটা আমাদের উপজেলার জন্য গর্বের। আমি দৃঢ়ভাবে আশা করি, তাদের উদ্ভাবন জাতীয় মঞ্চে সবার নজর কাড়বে এবং বাঘা বিজয়ের মুকুট নিয়েই ঘরে ফিরবে।”

শিক্ষার্থী এনামুল, আকাশ ও মাহি বলেন, আগামী সোমবার (২৯ জুন )আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দিন। আমরা বাঘার প্রতিনিধিত্ব করব। জাতীয় পর্যায়ে ভালো ফল করে বাবা-মা, শিক্ষক এবং বাঘাবাসীর মুখ উজ্জ্বল করতে চাই।’
শিক্ষক আব্দুল হানিফ মিয়া জানান,জাতীয় পর্যায়ে অংশ নেওয়া দলগুলো তাদের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করবে। সেখান থেকে নির্বাচিত হবে সেরা ১০টি দল। বিজয়ী শিক্ষার্থীরা পাবে ২০ হাজার টাকা ও সনদ। আর বিজয়ী শিক্ষকেরা পাবেন ৩০ হাজার টাকা ও সনদ।
শাহদৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের কলেজের তিন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে, এটি প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়।’##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31