IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা

জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশাকে সম্মাননা স্মারক দিয়েছে মোহনপুর উপজেলা বিএনপি।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মোহনপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম মুন প্রধান অতিথি এরশাদ আলী ঈশার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এরশাদ আলী বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির অনেক নেতাকর্মী ঘরছাড়া হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও দলের নেতাকর্মীরা নানা প্রতিকূলতার মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রেখেছেন।”

সভায় বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল কাদের মোল্লা, যুবনেতা রবিউল ইসলাম অরণ্য, কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, জেলা তাঁতী দলের সভাপতি কুতুবউদ্দিন বাদশা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক, মহিলা দলের আহ্বায়ক মৌটুসী সুলতানা রুমা ও সদস্য সচিব ববিতা খাতুন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন।

এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news