IMG-LOGO

বুধবার, ২২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা জাদুঘরে জুলাই শহিদ দিবস পালন, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিতরাজশাহীতে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মিলনমেলা অনুষ্ঠিতরাজশাহীতে রঙ্কন গ্লোবাল ট্রাক এর জ্যাক ট্রাক থ্রি-এস সেন্টারের উদ্বোধনতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতাররাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশুহৃদরোগীদের তিন দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবেসিংড়ায় গর্ভবতী স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটকতানোরকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণারুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিতমান্দায় এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিতবাগমারায় ডিস ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও চাঁদাদাবির ঘটনায় যুবদল নেতার মামলামন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানতারাগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যুনাচোলে দূর্ণীতি প্রতিরোধ কমিটির আলোচনাসভা অনুষ্ঠিতপুঠিয়া শিক্ষা প্রতিষ্ঠানের (এডিপি) অর্থায়নে বিভিন্ন সামগ্রী বিতরণচাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন শিক্ষার্থীর উদ্ভাবনে চমক :জেলা-উপজেলায় প্রথম হয়ে এবার জাতীয় মঞ্চে লড়বে

বাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন শিক্ষার্থীর উদ্ভাবনে চমক :জেলা-উপজেলায় প্রথম হয়ে এবার জাতীয় মঞ্চে লড়বে

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হক, আকাশ আহমেদ ও ইয়াসির ইকবাল মাহি তাদের উদ্ভাবিত ‘স্মার্ট প্রিন্টিং ভেন্ডিং মেশিন এবং ডিজিটাল এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রজেক্ট নিয়ে আগামী ২৮ জুন ২০২৬ শনিবার ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

মাঠের কাদা মাখা বাবার ঘাম ঝরানো টাকায় কেনা সেই খাতা-কলম দিয়েই স্বপ্ন আঁকলো দুই কৃষকের ছেলে ও আরেক ব্যবসায়ীর সন্তান। তিনজনের স্বপ্ন মিলে তৈরি হলো এমন এক উদ্ভাবন, যা উপজেলা ও জেলা পেরিয়ে এবার জাতীয় মঞ্চে লড়ার অপেক্ষায়।

ষ্টার্ট আপ,“সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” এ তারা বাঘা উপজেলা পর্যায়ে প্রথম এবং গত রোববার(১৪ জুন) রাজশাহী জেলা পর্যায়ে রাজশাহী জেলার ৯টি উপজেলাকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে। জেলা পর্যায়ে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন, রাজশাহী জেলা শিক্ষা অফিসার ও জেলা পর্যায়ে বাছাই ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জায়েদুর রহমান। এর আগে উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

এই তিন স্বপ্নবাজ হলেন- দুই প্রান্তিক কৃষকের ছেলে এনামুল হক ও আকাশ আহমেদ এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ীর ছেলে ইয়াসির ইকবাল মাহি।
তিনজনই বাঘার শাহদৌলা সরকারি কলেজ এর একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। তত্তাবধানে আছেন কলেজের শিক্ষক মতিউর রহমান ও আব্দুল হানিফ মিয়া।

তাদের উদ্ভাবনী এই প্রজেক্ট-
১. স্মার্ট প্রিন্টিং ভেন্ডিং মেশিন : বিকাশ/নগদে পেমেন্ট করে শিক্ষার্থীরা ১০ সেকেন্ডে অ্যাসাইনমেন্ট, ফরম প্রিন্ট করতে পারবে। এতে করে গ্রামের স্কুলের প্রিন্টিং ঝামেলা আর থাকবেনা।

২. ডিজিটাল এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম: শিক্ষার্থীর হাজিরা, রেজাল্ট, বেতন, অভিভাবকের এসএমএস – সব এক অ্যাপেই। শিক্ষকদের কাগজের খাতা-কলমের কাজ ৮০% কমে যাবে।

শিক্ষার্থীরা বলেন, “২৮ জুন আমাদের স্বপ্নপূরণের দিন। আমরা বাঘার ছেলে। ঢাকায় গিয়ে চ্যাম্পিয়ন হয়ে বাবা-মা, শিক্ষক ও বাঘাবাসীর মুখ উজ্জ্বল করবো ইনশাআল্লাহ।”
তাদের বাবারা বলেন, “২৮ তারিখের জন্য দিন গুনছি। ছেলেকে পড়াতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। যদি জাতীয় পর্যায়ে জেতে, সব কষ্ট সার্থক হবে।”

শিক্ষক মতিউর রহমান ও আব্দুর হানিফ বলেন, “জাতীয় পর্যায়ের জন্য এখন রাত-দিন প্রস্তুতি চলছে। ২৮ তারিখ ঢাকায় ওদের আত্মবিশ্বাসই মূল অস্ত্র।”

রাজশাহী জেলা শিক্ষা অফিসার ও জেলা পর্যায়ে বাছাই ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জায়েদুর রহমান বলেন, “দুই কৃষকের ছেলে আর এক ব্যবসায়ীর ছেলে মিলে যা দেখালো, তা বিস্ময়কর। ২৮ জুন ঢাকার জাতীয় মঞ্চে ওরা রাজশাহীর প্রতিনিধিত্ব করবে। আমার বিশ্বাস, ওরা চ্যাম্পিয়ন হয়েই ফিরবে।”

কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম বলেন,২৮ জুন ঢাকার মঞ্চে বাঘার মাটির গন্ধ নিয়ে দাঁড়াবে তার কলেজের তিন শিক্ষার্থী। বাঘাবাসীর দোয়া এখন ওদের সাথেই।

বাঘা উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,জাতীয় পর্যায়ে বাঘার শিক্ষার্থীর জন্য সব ধরনের সহযোগিতা করবে উপজেলা প্রশাসন। স্বপ্নবাজ ওই শিক্ষার্থীর সাফল্যে উচ্চ পর্যায়ে সার্বিক সহযোগিতার কথা বলেছেন রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

উল্লেখ্য, গত রোববার রাজশাহীর রিভার ভিউ কালেক্টরেট স্কুলে জেলা শিক্ষা অফিস রাজশাহীর সহযোগিতায় এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম,এসইডিপি প্রকল্পটির আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930