ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টার শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১ টায় নগরীর সপুরা পানি উন্নয়ন বোর্ডের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের আয়োজন করেন ইউনিয়নের সদস্য সাজ্জাদ হোসেন। এসময় তিনি দাবি করেন- ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর কিছু শ্রমিক নামধারী লোকজন ইউনিয়ন দখল করে কার্যক্রম পরিচালনা করছে। ২০১৭ সালের পর ইউনিয়নে সাধারণ সভা ও সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হয়নি। তারা দ্রুত নির্বাচনের দাবি করেন। শ্রমিকদের মেয়ের বিবাহ ভাতা, ছেলের শিক্ষা ভাতা ও মৃতকালীন অনুদান পরিশোধের কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করে না। এতে শ্রমিকদের অর্থনৈতিক ক্ষতি ও সংগঠনের সংগঠনিক কার্যক্রম চরম ক্ষতি হচ্ছে। এনিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ মানববন্ধনে বক্তব্য দেন- সাজ্জাদ হোসেন, হুমায়ুন কবির ছাড়াও কয়েকজন।


