IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়
Home >> টপ নিউজ >> বিনোদন >> ফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠান

ফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠান

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘লালন কন্যা’খ্যাত প্রখ্যাত লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর)। কিংবদন্তিতুল্য এই শিল্পীকে স্মরণ করে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই।

মৃত্যুর এক বছর পরও তার কণ্ঠে গাওয়া লালনের গান, সংগীতের প্রতি নিবেদন ও সাধনার স্মৃতি শ্রোতাদের হৃদয়ে অমলিন। সেই স্মৃতিকে ধারণ করেই চ্যানেল আইয়ের পর্দায় থাকছে বিশেষ অনুষ্ঠান।

ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিনিয়র সাংবাদিক আবদুর রহমানের পরিচালনা ও উপস্থাপনায় প্রচার হবে বিশেষ সাময়িকী। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৮ মিনিটে চ্যানেল আইয়ে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

এ ছাড়া সকাল ৭টার সংবাদের পর প্রচারিত ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানেও স্মরণ করা হবে ফরিদা পারভীনকে। এতে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত বংশীবাদক গাজী আবদুল হাকিম।

১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত পরিবেশনের মধ্য দিয়ে সংগীতজীবন শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে পরিচিতি পাওয়ার পর সাধক মোকসেদ আলী শাহের কাছে লালনসংগীতে তালিম নেন তিনি। এরপর লালনের গানকে নিজের সাধনা ও জীবনদর্শনের অংশ করে নেন এই শিল্পী।

ধীরে ধীরে লালনসংগীতের অন্যতম প্রধান শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হন ফরিদা পারভীন। তার কণ্ঠে লালনের গান পেয়েছে স্বতন্ত্র এক আবহ, যা তাকে শ্রোতাদের কাছে দিয়েছে আলাদা পরিচিতি।

শুধু গান পরিবেশনেই সীমাবদ্ধ ছিলেন না এই শিল্পী। নতুন প্রজন্মের কাছে লালনসংগীত পৌঁছে দিতে গড়ে তুলেছিলেন ‘অচিন পাখি স্কুল’। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে একুশে পদক লাভ করেন তিনি। এ ছাড়া পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

দীর্ঘদিন কিডনি জটিলতায় ভোগার পর ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে মারা যান ফরিদা পারভীন। তার চলে যাওয়ার এক বছর পরও লালনসংগীতে তার অবদান ও সৃষ্টি শ্রোতা-ভক্তদের কাছে স্মরণীয় হয়ে আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930