IMG-LOGO

রবিবার, ১২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে রাসিকের সাথে নেদারল্যান্ডসের কোম্পানি সুইপ স্মার্টের মতবিনিময়ফুলবাড়ীতে ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধনকুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, পীর নিহত‘পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছিল’মহাদেবপুরে কৃষি প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধনবাগমারায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে এমপির মতবিনিময়বাঘায় বিক্রি করা জমি দখলের চেষ্টায় হামলা-মামলাতানোরে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণ, অতঃপর তোলপাড়জনসংখ্যা অভিশাপ নয়, শিক্ষাব্যবস্থা পরিবর্তনে জনশক্তিতে রূপান্তর করতে হবে : শিক্ষামন্ত্রীনওগাঁয় ৭ কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধনকরজগ্রাম খাঁনপুকুর বাজারে বিকাশের দোকানে দিনে-দুপুরে চুরিরাজশাহীতে মরহুম বিএনপি নেতার পরিবারের পাশে ভূমিমন্ত্রী মিনুগণভোটের রায়কে উপেক্ষা করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে: ডা. জাহাঙ্গীরইরান-যুক্তরাষ্ট্র আলোচনা কভারে বিশ্বের অর্ধশত সাংবাদিক পাকিস্তানে
Home >> টপ নিউজ >> প্রবাস >> জাপানে এক দশকে মুসলিমদের সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি

জাপানে এক দশকে মুসলিমদের সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি

ধূমকেতু নিউজ ডেস্ক : জাপান মুসলিম সংখ্যালঘু দেশ হিসেবে পরিচিত হলেও দেশটিতে ক্রমেই ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বেড়ে চলেছে। জাপানে গত এক দশকে মুসলিম জনসংখ্যা বেড়ে দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে দেশটিতে মসজিদের সংখ্যাও বেড়ে গেছে।

পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে জাপানে ইসলাম সব থেকে দ্রুত গতিতে বিস্তার লাভ করার খেতাবপ্রাপ্ত। দেশটিতে মুসলিম জনসংখ্যা আগে ছিল ১ লাখ ১০ হাজার তা বেড়ে বর্তমানে ২ লাখ ৩০ হাজার হয়েছে।

দ্য ইকোনমিস্টের খবরে বলা হয়েছে, জাপানের সরকার দেশটিতে বিদেশি শ্রমিক ও শিক্ষার্থীদের আকৃষ্ট করতে সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছে।

জাপানের বৃহত্তম দ্বীপপুঞ্জের সবচেয়ে দক্ষিণের কিউশুর মেক্কা বেপ্পুতে একটি চারতলা বিল্ডিংয়ের প্রতি শুক্রবারে কয়েক হাজার মুসলিম পুরুষ ও নারী মসজিদে নামাজ আদায় করেন।

জাপানে পড়তে আসা বিদেশি শিক্ষার্থীরা অনেকেই রিতসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনির্ভাসিটিতে পড়াশোনা করেন। পাশাপাশি তারা শহরের বিভিন্ন হোটেলগুলোতে খণ্ডকালীন কাজ করে থাকেন। কিছু বিদেশি ব্যক্তি মাছ ধরার নৌকায় কাজ করেন এবং অন্যরা জাহাজ নির্মাণ শিল্পে কাজ করেন।

জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটির টানাডা হিরোফুমির এক জরিপ অনুযায়ী, ২০১০ সালে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার। কিন্তু ২০১৯ সালের শেষের দিকে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৩০ হাজারে। এর মধ্যে ৫০ হাজারের বেশি মানুষ ধর্মান্তরিত হয়েছেন।

জাপানে ১১০টির বেশি মসজিদ রয়েছে। এশিয়া প্যাসিফিক ইউনির্ভাসিটির অধ্যাপক ও বিপ্পু মুসলিম সংগঠনের নেতা মোহাম্মদ তাহির আব্বাস মুসলমানদের এ পরিবর্তনে স্বাগত জানিয়েছেন। তিনি ২০০১ সালে পাকিস্তান থেকে স্নাতকের শিক্ষার্থী হিসেবে দেশটিতে পড়তে আসেন, ওই সময়ে দেশটিতে ২৪টি মসজিদ ছিল। সে সময় কিউশুতে কোনো মসজিদ ছিল না বলেও তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031