IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যুপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সৌজন্য সাক্ষাৎতানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘উত্তর কোরিয়ায় ‘গুরুতর ঘটনা’ ঘটে গেছে’

‘উত্তর কোরিয়ায় ‘গুরুতর ঘটনা’ ঘটে গেছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটিতে কোভিড-১৯ জনিত এক গুরুতর সংকটের কথা জানিয়েছেন। এই সংকট উল্লেখ করে কয়েকজন কর্মকর্তাকে শাস্তিও দিয়েছেন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির শুরু থেকেই ভাইরাস যাতে দেশে ঢুকতে না পারে তার জন্য সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত দেশটিতে কেউ করোনায় সংক্রমিত হয়নি।

সর্বশেষ গত সপ্তাহে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ বিশ্বস্বাস্থ্য সংস্থাকে বলেছে, আড়াই কোটি জনসংখ্যার দেশটিতে তারা এখন পর্যন্ত একটিও নিশ্চিত করোনাভাইরাস কেস পাওয়া যায়নি। যদিও এমন দাবির ব্যাপারে পর্যবেক্ষকরা বরাবরই সন্দেহ প্রকাশ করে আসছেন।

তবে কিম জং উন সম্প্রতি এক ভাষণে একটি ‘গুরুতর ঘটনার’ কথা উল্লেখ করেছেন। এটা উত্তর কোরিয়ায় করোনাভাইরাসের উপস্থিতি আছে সেটার ইঙ্গিত দিতে পারে বলে অনেক বিশ্লেষক মন্তব্য করেছেন।

পার্টির নেতাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে কাজে অবহেলার অভিযোগ এনে কিম বলেন, এ কারণে এক গুরুতর ঘটনা ঘটেছে- যা জনগণ এবং দেশের নিরাপত্তার ক্ষেত্রে এক গুরুতর ঝুঁকির সৃষ্টি হয়েছে। তবে উত্তর কোরিয়ার টিভির রিপোর্টে সেই কথিত ‘গুরুতর ঘটনা’ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে বিশ্লেষকরা বলছেন, এটি উত্তর কোরিয়ায় অবনতিশীল স্বাস্থ্য পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। কিন্তু কিম সম্ভবত বলির পাঁঠা হিসেবে কর্মকর্তাদের দোষ দিয়ে দু’জন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞান ও শিক্ষা দপ্তরের প্রধানকে তাদের পদ থেকে নিচে নামিয়ে দিয়েছেন।

সিউল ইউহা মহিলা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ঘটনাবলীর অধ্যাপক ড. লেইফ-এরিক ইজলি বলেন, এমনও হতে পারে যে কিম এর মধ্যে দিয়ে বিদেশ থেকে টিকা গ্রহণ করার রাজনৈতিক ক্ষেত্র তৈরি করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news