IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিরাজশাহীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তির অর্থ ও কারাদণ্ডতুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবকতানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল
Home >> টপ নিউজ >> প্রবাস >> মহারাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে

মহারাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে

ধূমকেতু নিউজ ডেস্ক : একনাগাড়ে বৃষ্টি আর ধসে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকা। ইতিমধ্যে গোটা রাজ্যে বৃষ্টিজনিত দুর্ঘটনায় মৃতের সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে। তার মধ্যে নতুন করে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে গোয়ায়। গত কয়েক দিনের টানা বর্ষণে ধস নেমেছে গোয়ার বিভিন্ন এলাকায়। ভেসে গিয়েছে বহু বাড়ি। কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।

রোববার (২৫ জুলাই) উত্তর গোয়ার বিচোলিম তালুকায় গিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ১৯৮২ সালের পরে এত ভয়ানক পরিস্থিতি কখনও হয়নি এ রাজ্যে। এমনকি সেই সময়েও এত ক্ষয়ক্ষতি হয়নি যা গত কয়েক দিনের বৃষ্টিতে হয়েছে।

ডুবে যাওয়া এলাকা থেকে সরানো হয়েছে কমপক্ষে ৪০০ জন মানুষকে। তাঁদেরকে স্থানীয় স্কুল এবং আশ্রয় শিবিরে রাখার ব্যবস্থা করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা আকাশ পথে খাবার আর পানির প্যাকেট দিয়ে বন্যায় আটকে পড়া মানুষদের সাহায্যের চেষ্টা করছেন। এখনও পর্যন্ত গোয়ায় কোনও মৃত্যুর খবর না পাওয়া গেলেও রাজ্যের দক্ষিণের এক জেলা থেকে এক মহিলার ভেসে যাওয়ার খবর মিলেছে।

মুখ্যমন্ত্রী সবন্ত জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ফোনে কথা হয়েছে। গোয়ার বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোদী। বন্যা দুর্গতদের সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে সাত্তারি তালুকা। সেখানকার অন্তত ২১টি গ্রাম পানির নীচে রয়েছে।

মহারাষ্ট্রে ৮৪ হাজার বাসিন্দাকে অন্যত্র সরানো হয়েছে। বাড়ানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দলের সংখ্যাও। মুম্বাই, রত্নাগিরি, কোলাপুর, ঠাণে, পালঘর, রায়গড়, সাতারাসহ কয়েকটি জেলায় ২৬টি দলকে মোতায়েন করা হয়েছে।

আগামী দু’-তিন দিন মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ‘রেড অ্যালার্ট’ জারি হয়েছে মোট ছয়টি জেলায়।

মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে আজ রোববার উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গড়ে ধসে মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।

বন্যা আর ধসের কারণে দক্ষিণ-পশ্চিম রেলওয়ের পরিষেবাও ব্যাহত হচ্ছে গত তিন দিন ধরে। গতকাল দুধসাগর-সোনাওলিমের মাঝখানে একটি প্যাসেঞ্জার ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছিল। তার ফলে ওই রুটের ১৫টি ট্রেন আজও বাতিল করতে হয়েছে। রুট বদল করতে হয়েছে অন্য কয়েকটি ট্রেনের। কমপক্ষে সাড়ে তিনশ’ যাত্রী ছিলেন ওই ট্রেনে। কিন্তু বড় বিপর্যয় এড়ানো গিয়েছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।

মেঙ্গালুরু থেকে মুম্বাই যাচ্ছিল ট্রেনটি। পাহাড়ি রাস্তায় আচমকা ধস নামে গতকাল ভোরে। বড় বড় যন্ত্রের সাহায্যে মাটি আর পাথর সরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। অন্য ট্রেনে করে ওই প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে, ভারী বৃষ্টি চলছে কর্নাটকে। রেল পরিষেবা বিপর্যস্ত সেখানেও। এরই মধ্যে মধ্যপ্রদেশের ২৪টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানকার আগর-মালওয়া জেলায় ২১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বন্যার আশঙ্কায় সতর্ক রাজ্যটির প্রশাসন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031