IMG-LOGO

মঙ্গলবার, ১৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে আবারো পুশইনের চেষ্টাসিংড়ায় লাম্পি স্কিন রোগের টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিতবাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন শিক্ষার্থীর উদ্ভাবনে চমক :জেলা-উপজেলায় প্রথম হয়ে এবার জাতীয় মঞ্চে লড়বেবিএনপিকে কড়া বার্তা, গণভোটের রায় মানার আহ্বান শফিকুর রহমানেরসিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামী গ্রেপ্তারনিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১‘দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮বাউয়েটের ২৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিতবাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহানগোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপনরাজশাহীতে বিএসটিআই’র আদালতে লাইভ বেকারীর জরিমানা‘চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা’আরডিএর নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদের গাছের চারা রোপনরাজশাহীকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের
Home >> টপ নিউজ >> বিনোদন >> ঐশ্বরিয়া রাই ফের মা হতে চলেছেন

ঐশ্বরিয়া রাই ফের মা হতে চলেছেন

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই ফের মা হতে চলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চাউর হয়েছে।

রোববার নিজের ফেসবুকে পেজে কয়েকটি ছবি পোস্ট করেন ঐশ্বরিয়া। এরপর থেকেই শুরু হয়েছে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। তাকে রীতিমতো শুভেচ্ছা জানাতে শুরু করেছেন ভক্তরা।

তবে মা হওয়ার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ঐশ্বরিয়া।

জানা গেছে, তামিল পরিচালক মণি রত্নমের ‘পননিয়ান সেলভান’-এর কাজ শুরু হয়েছে। সেখানে সিনেমার দুই কেন্দ্রীয় নারী ঐশ্বরিয়া রাই ও লক্ষ্মী তামিলনাড়ুর পন্ডিচেরিতে সেটে যোগ দিয়েছেন।

এ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শরৎ কুমার। সম্প্রতি অভিষেক বচ্চন সিনেমাটির শুটিং সেটে যান। সেখানে শরৎ কুমার এবং তার মেয়ে বড়লক্ষ্মী ও পূজার সঙ্গে ছবি তোলেন তারকা দম্পতি।

সেই ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ঐশ্বরিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়। ভক্তরা ভাবছেন, ঐশ্বরিয়া দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। তাদের চোখে নাকি হালকা বেবি বাম্পও ধরা পড়েছে। কেউ কেউ তো আগ বাড়িয়ে অভিনন্দনও জানিয়েছেন।

এর আগেও অন্তঃসত্ত্বার গুঞ্জনে শিরোনাম হয়েছিলেন ঐশ্বরিয়া। গোয়া ভ্রমণের সময় তার দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে। যদিও পরে তার মুখপাত্র জানান, ছবি তোলার অ্যাঙ্গেলের কারণেই এমনটা মনে হয়েছে, গুঞ্জন সত্য নয়।

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া ও অভিষেক। ২০১১ সালে তাদের কন্যাসন্তান আরাধ্যার জন্ম হয়। সূত্র: বলিউড বাবল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031