IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> তালেবানের উদ্দেশে জাতিসংঘে বার্তা দিল ভারত

তালেবানের উদ্দেশে জাতিসংঘে বার্তা দিল ভারত

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিশেষ বৈঠকে আফগানিস্তান পরিস্থিতি উত্থাপন করেছে ভারত। ভারতের পক্ষ থেকে পরোক্ষ ভাবে তালিবনকে বার্তা দেওয়া হয় বৈঠকে। ভারত আশা করছে যে, আফগানিস্তান প্রতিবেশী দেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠবে না। আশা করা হচ্ছে, আফগান মাটি ব্যবহার করে প্রতিবেশী দেশে হামলা চালাবে না লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠনগুলি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, মঙ্গলবার ভারত জানিয়েছে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ‘খুবই উদ্বেগজনক’।

বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ইন্দ্রা মানি পান্ডে বলেন, আফগানিস্তান একটি কবরে পরিণত হয়েছে। পুরো দেশটিতে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। দেশটির সবাই এখন খুবই উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। এখন দেশটিতে সহিংসতা ও মৌলিক অধিকার নিয়ে শংকিত আফগান জনগণ।

গত ১৫ আগস্ট কাবুল দখল করেছে তালেবান যোদ্ধারা। এরপর থেকেই দেশটিকে নিয়ে আন্তর্জাতিক বিশ্বে নানা আলোচনা চলছে।

আফগানিস্তানে তালেবান গোষ্ঠীর পুনরায় ক্ষমতায় আসার বিষয়টি বিশেষ চিন্তায় ফেলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ইতিমধ্যে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে আফগানিস্তান ও তালেবান ইস্যুতে কথা বলেন।

এদিকে আফগান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভারতে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন আফগানিস্তান ছাড়াও মোদি ও অ্যাঞ্জেলা মার্কেলের বার্তালাপে উঠে আসে দুই দেশের করোনা পরিস্থিতির কথাও। আলোচনায় হয় করোনা ভ্যাকসিন নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়টিও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930