IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালনফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতরাজশাহীতে গণমাধ্যম ও সুশীল সমাজের মতবিনিময় সভামহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতভূমিমন্ত্রীকে গাছ উপহার দিয়ে রাজশাহীতে বৃক্ষরোপন কর্মসূচি শুরুউচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে এনবিআইইউতে কর্মশালা
Home >> টপ নিউজ >> প্রবাস >> জাতিসংঘে চীনের ৫০ বছর পূর্ণ

জাতিসংঘে চীনের ৫০ বছর পূর্ণ

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতিসংঘে চীনের সদস্য পদের ৫০ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে দেওয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বৃহত্তর বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় সোমবার ( ২৫ অক্টোবর) বেইজিংয়ে ভাষণ দেন তিনি। সে সময় সন্ত্রাসবাদ নির্মূল, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সাইবার নিরাপত্তার বিষয়সহ বহুপাক্ষিক সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন চীনা প্রেসিডেন্ট।

তবে তাইওয়ান সম্পর্কে কোনো মন্তব্য করেননি শি জিনপিং। ১৯৭১ সালে চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ লাভের পর তাইওয়ান সদস্য পদ হারায়।

শুরু থেকেই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। যদিও নিজেদের স্বতন্ত্র বলে দাবি তাইওয়ানের। কয়েক মাস ধরেই চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

চীন জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হলেও ১৯৭১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এর পদ স্থগিত করে রেখেছিল। প্রেসিডেন্ট শি জিনপিং আরও বলেন, জাতিসংঘে চীনের বৈধ প্রতিনিধির স্বীকৃতি পাওয়াটা শুধু চীনের নয় বরং বিশ্বের সব মানুষের জয়।

২০১৮ সালে জাতিসংঘের বৃহত্তম দাতা দেশগুলোর কাতারে চলে আসে চীন। জাতিসংঘে ২০১৮ সাল থেকে ২০১৯ সালের মধ্যে জিডিপির ৭ দশমিক ৯ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি। অনুদান দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেখানে ২২ শতাংশ দেয়, সেখানে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন এবং তৃতীয় অবস্থানে থাকা জাপানের অনুদান ৯ দশমিক ৭ শতাংশ।

সম্প্রতি সংগঠনটির শীর্ষ পদে জায়গা পাচ্ছেন চীনের নাগরিকরাও, যেমন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের ( এফএও) প্রধান হয়েছেন এক চীনা নাগরিক।

সম্প্রতি তাইওয়ানকে নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এছাড়া দেশটির জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের নির্যাতনের বিস্তর অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930