IMG-LOGO

শনিবার, ৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
খুনা খুনিবাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ৪ লাখ টাকা ঘুষ দাবি ও হামলা চেষ্টার অভিযোগরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পুঠিয়ায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে তিন ফসলি জমিতে পুকুর খননতানোরে নেসকোর সেচ যন্ত্রের তার ছিড়ে ৭ গরুর মৃত্যুরাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩৫০ শিক্ষার্থীর মাঝে রূপরেখা কিশোর মেলার উদ্যোগে গাছ বিতরণগোমস্তাপুরে ভারত সীমান্তে পুশব্যাকের শিকার নারী,পুরুষ ও শিশুরাদেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে বৃষ্টির আশঙ্কাইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রেবাঘায় পূর্ব শত্রুতার জেরে জলাশয়ে বিষ, ৩০ টি হাঁস হত্যার অভিযোগতানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসকচাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নিহত বেড়ে ৬গাজীপুরে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২ আহত ২গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পীরগঞ্জে ভোটের ফল ঘোষণার সময় গুলিতে ৩ যুবকের মৃত্যু

পীরগঞ্জে ভোটের ফল ঘোষণার সময় গুলিতে ৩ যুবকের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনের ফল ঘোষণার সময় কেন্দ্রে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বিজিবির গুলিতে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— খনগাঁও ইউনিয়নের হাবিবপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শাহাবুলি হোসেন আহমেদ (৩৫) এবং একই ইউনিয়নের ঘিডোব গ্রামের মৃত তফিজ উদ্দীনের ছেলে মাজহারুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আদিত্য (৩৩)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, ৩ নম্বর খনগাঁও ইউনিয়নে ভোট শেষ হওয়ার পর ফল ঘোষণায় দেরি হচ্ছিল। এ নিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে চশমা প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নুরুজ্জামানের সমর্থকদের বাগবিতণ্ডা হয়।

পরে প্রিসাইডিং অফিসার নৌকার প্রার্থী শহীদ হোসেনকে বিজয়ী ঘোষণা করলে তারা ভোটকেন্দ্র অবরুদ্ধ করেন। ওই সময় প্রিসাইডিং অফিসার বের হয়ে গেলেও একটি কক্ষে তিন পুলিশ সদস্যসহ ১৬ জন আনসার সদস্য আটকা পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে যান দায়িত্বরত বিজিবি সদস্যরা। ওই সময় হামলার চেষ্টা হলে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছোড়েন। এ ঘটনায় সোমবার ভোর পর্যন্ত তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হন চারজন।

ওই কেন্দ্রে দায়িত্বরত গ্রামপুলিশের সদস্য সরেন্দ্র নাথ রায় বলেন, নির্বাচনি সহিংসতায় ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031