IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধনগোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুনিয়ামতপুরে টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যাবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ডআমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতিরনেতৃত্ব দিবে: ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তারমোহনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী (ঈশা)মহাদেবপুরে মিথ্যা ভিত্তিহীন ও হয়রানিমূলকমামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনবাগমারায় ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সদস্য গ্রেপ্তার, ১৪টি মিটার উদ্ধারমালয়েশিয়ায় ‘মানবপাচারকারী’ দুই বাংলাদেশি ও ৯ ভুক্তভোগী আটকএনসিপিতে বিভিন্ন দলের তিন শতাধিক নেতাকর্মীর যোগদান১৮০ কিলোমিটার পঞ্চগড় সীমান্ত জুড়ে বিজিবির সতর্কতা জারি
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে যুবজোটের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে যুবজোটের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে জাসদের অঙ্গসংগঠন জাতীয় যুবজোট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

আধাঘন্টাব্যপী চলা এ মানবন্ধনে বক্তব্য দেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আবু হেনা বাবলু, যুবজোটের জেলা সভাপতি তরিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল মজিদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তসিকুল রেজা খান তনু।

বক্তারা বলেন, বাজারে খাদ্যদ্রব্যসহ নিত্যব্যবহার্য জিনিসপত্রের দামে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় নিম্নবিত্ত, মধ্যবিত্ত, দিনমজুর ও গরিব মানুষের বড় একটি অংশ বেশ অসুবিধার মধ্যে পড়েছে। মানববন্ধন থেকে বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধির অসাধু সিন্ডিকেট ভেঙ্গে দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930