IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> নগর-গ্রাম >> নাচোলে শাহজাহান সিরাজের স্মরণসভা

নাচোলে শাহজাহান সিরাজের স্মরণসভা

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলের মাক্তাপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি, নাচোল শাখার সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ এবছর হজ্বে গিয়ে গত ১৪ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টার দিকে হজ্বের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরবে মারা যান। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক সমিতি নাচোল শাখা এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

সোমবার (২৫ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদে মিলনায়তনে ভেরেন্ডি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মাধাবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাশিস নাচোল শাখার সিনিয়র সহ সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, বাশিস’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি আনোয়ার জাহান, সাধারণ সম্পাদক আসলাম হোসেন, নাচোল শাখার সাধারণ সম্পাদক ও সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সমিতির সাংগঠনিক সম্পাদক ও সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুর রহমান।

সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মাক্তাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসান আলী, গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হাসান আলী, রাজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, হাটবাকইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ¦ খাইরুল আলম প্রমুখ।

বাংলাদেশ শিক্ষক সমিতি নাচোল শাখার পক্ষ থেকে মৃত আলহাজ্ব শাহজাহান সিরাজের পরিবারকে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। শেষে মৃত শাহজাহান সিরাজের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news