IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানামহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালনরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যু
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে নবাগত ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

ধামইরহাটে নবাগত ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১২ টায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাবের উপদেস্টা ও ধামইরহাট মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম ও উপদেষ্টা সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফসহ অন্যান্য সদস্যবৃন্দ নবাগত ইউএনও আরিফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

এসময় ধামইরহাট উপজেলার বিভিন্ন উন্নয়ন ও সম্ভাবনা বিষয় নিয়ে আলোচনা করেন বরেন্দ্র অঞ্চলের ইতিহাসবিদ অধ্যাপক শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মেহেদী হাসান, সাংবাদিক জাহিদ হাসান, পাস্কায়েল হেমরম, মেহেদী হাসান উজ্জল, তাওসিফ ইসলাম, মেহেদী হাসান রাজু, সুফল চন্দ্র বর্মন, বিডিসি ক্রাইম নিউজের সম্পাদক আনিছুর রহমান, মানবকন্ঠের সাংবাদিক কাউন্সিলর আমজাদ হোসেন, মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএনও আরিফুল ইসলাম ৩৩ বিসিএস এর সিনিয়র সহকারী সচিব থাকাবস্থায় রাজশাহী বিভাগের কমিশনারে কার্যালয় থেকে ধামইরহাটে ইউএনও হিসেবে পদায়ন হলে ২৫ জুলাই যোগদান করেন এবং বিদায়ী ইউএনও বর্তমান এডিসি গনপতি রায়ের নিকট থেকে দায়িত্বভার বুঝে নেন।

সদ্য যোগদানকৃত ইউএনও উপস্থিত সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের নিকট ধামইরহাটের উন্নয়নে ও সরকারের ভিষন বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930