IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানামহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালনরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যু
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে জমি সংক্রান্ত বিরোধে দম্পত্তিকে ছুরিকাঘাত

নিয়ামতপুরে জমি সংক্রান্ত বিরোধে দম্পত্তিকে ছুরিকাঘাত

ছুরিকাঘাত

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নিয়ামতপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সায়েফ উদ্দিন (৪৫) কে চাকু দিয়ে পেটে আঘাত করে ও তার স্ত্রী শাহানারা (৪০) কে বটি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার উদ্দেশ্যে জখম করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের কায়শাকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সায়েফ উদ্দীনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আহত শাহানারাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিয়ামতপুর থানায় সায়েফ উদ্দীনের মেয়ে বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাহার আলীর মেয়ে শাহানারা বেগমের নামে তিনি ১৯ শতক জমি লিখে দেয়। এরপর থেকে তার বোন হাসিনা ও জামাই আসাদুল ইসলাম এবং নাতনি হ্যাপীর সাথে ওই জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার সকালে ওই জমিতে হাল-চাষের উদ্দেশ্যে স্বামী ও স্ত্রী জমিতে আসলে বিবাদীদের সাথে কথা-কাটাকাটি হয়। তার এক পর্যায়ে হাসিনার হাতে থাকা ধারালো চাকুদিয়ে হত্যাচেষ্টার উদ্দেশ্যে সায়েফ উদ্দীনের পেটের ভিতর ঢুকিয়ে দেয়।

অন্যদিকে হ্যাপীর হাতে থাকা বটি দিয়ে শাহানারাকে আঘাত করলে তার ডান হাতের দুটি আঙ্গুল কেঁটে যায়। তাদের দুজনকে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ হুমায়ূন কবির জানান, এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930