IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধনগোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুনিয়ামতপুরে টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যাবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ডআমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতিরনেতৃত্ব দিবে: ভূমিমন্ত্রী মিনু
Home >> নগর-গ্রাম >> মান্দায় কলাবাগান কেটে সাবাড়, প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত

মান্দায় কলাবাগান কেটে সাবাড়, প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক ব্যক্তির বাগানের অন্তত ৩০০ কলাগাছ কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষরা। এসময় বাধা দেওয়ায় প্রতিপক্ষের মারধরে আহত হয়েছেন দুই নারী। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের কাঞ্চন উত্তরপাড়া আদিবাসী পল্লীতে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের মারধরে আহতরা হলেন আলো বালা উরাও (৩৬) ও দিপালী রানী উরাও (৩৩)।

ভুক্তভোগী নয়ন চন্দ্র উরাও জানান, পৈত্রিক সূত্রে পাওয়া ৪৪ শতক সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। এর মধ্যে ১০ শতক জমিতে তাঁদের বসতবাড়ি আছে। অবশিষ্ট জমিতে কলাবাগানের চাষ করেন। ওই সম্পত্তি একই গ্রামের খোকন উরাও ও তাঁর লোকজন দাবী করায় বিরোধ সৃষ্টি হয়। এনিয়ে নওগাঁ আদালতে উভয়পক্ষের মধ্যে মামলা চলছে।

নয়ন উরাও অভিযোগ করে বলেন, ‘বিরোধের জের আজ সোমবার সকালে খোকন উরাও এর নেতৃত্বে স্বপন সরদার, রবি সরদাসহ ৭-৮ জন সংঘবদ্ধ হয়ে আমার বাগানের কলা গাছ কেটে সাবাড় করে দেন। এসময় বাধা দেওয়ায় আমার স্ত্রী দিপালী উরাও ও ভাবী আলোবালা উরাওকে মারধর করা হয়। কলাগাছ কেটে আমার অন্তত দুই লাখ টাকার ক্ষতি করেছে প্রতিপক্ষরা।’

এ বিষয়ে অভিযুক্ত খোকন উরাও দাবী করেন, ‘বিবাদমান সম্পত্তির মালিক আমার বড় মা। এ কারণে আমরাই ওই সম্পত্তির প্রকৃত মালিক। কিন্তু প্রতিপক্ষরা তা গায়ের জোরে জবরদখল করে রেখেছে।’

অন্যদিকে বিষ্ণুপুর ইউনিয়নের নহলা কালুপাড়া গ্রামে মঙ্গলবার গভীররাতে নজরুল ইসলাম কাজীর বেশকিছু মেহগনি, ইউক্যালিপটাস ও কলাগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে দাবী করেন ভুক্তভোগী নজরুল কাজী।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930