IMG-LOGO

মঙ্গলবার, ২৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্রোহী কবির ১২৭তম জন্মদিনের স্মরণেআসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহীর সিটি হাট পরিদর্শন করলেন পুলিশ কমিশনারগন্ধ ভাদালী পাতার বড়ালিবিয়া থেকে আরও ১৭০ বাংলাদেশি দেশে ফিরলেন‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা’“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবোনিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩হাম ও উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যুমহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসকটাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০জন মান্দারনিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : মায়ের সাথে গ্রামীণ মেলা দেখতে যাওয়ার পথে বিজয় সরকার (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র নওগাঁ পৌরসভার পুরাতন রেজেস্ট্রি অফিস পাড়ার সুশীল সরকার বাদলের ছেলে ও নওগাঁ সরকারি জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিজয় তার মার সঙ্গে ইজিবাইকে চরে উপজেলার ভীমপুর এলাকায় ঐতিহ্যবাহী হিন্দুবাঘা গ্রামীণ মেলা দেখতে আসছিল। পথিমধ্যে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাট চকগৌরী এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইক উল্টে বিজয়, তার মা বর্ষা রাণী ও ছোট বোন শ্রদ্ধা সরকার আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত বলে ঘোষণা করেন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, এ ব্যাপার আমাদের কেউ কিছু জানাননি। জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news