IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধনগোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুনিয়ামতপুরে টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যাবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ডআমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতিরনেতৃত্ব দিবে: ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তারমোহনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী (ঈশা)মহাদেবপুরে মিথ্যা ভিত্তিহীন ও হয়রানিমূলকমামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনবাগমারায় ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সদস্য গ্রেপ্তার, ১৪টি মিটার উদ্ধারমালয়েশিয়ায় ‘মানবপাচারকারী’ দুই বাংলাদেশি ও ৯ ভুক্তভোগী আটকএনসিপিতে বিভিন্ন দলের তিন শতাধিক নেতাকর্মীর যোগদান১৮০ কিলোমিটার পঞ্চগড় সীমান্ত জুড়ে বিজিবির সতর্কতা জারি
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে মোটরসাইকেল চোর আটক

নিয়ামতপুরে মোটরসাইকেল চোর আটক

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় জনতার হাতে এক চোর আটক হয়েছে।

মঙ্গলবার (২ মে) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া ব্রীজের পূর্ব দিকে রাস্তার পার্শ্বের থেকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় উপজেলার রসুলপুর ইউনিয়নের পীরপুকুরিয়া গ্রাম হতে মোটরসইকেলসহ চোরকে জনতা আটক করে। পরে চোরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জানা যায়, নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) ফারুক জাহাঙ্গীরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার ২ মে দুপুরে রসুলপুর ইউনিয়নের পীরপুকুরিয়া গ্রাম থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ চোরকে আটক করে থানায় নিয়ে আসে। চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক উপজেলার রসুলপুর ইউনিয়নের গাংগোর গ্রামের মৃত পঞ্চনাথের ছেলে অনীল (৪১) মেইন রাস্তার পার্শ্বের মোটরসাইকেল রেখে জমিতে ধান পরিদর্শন করছিলেন। এমন সময় দেখে মোটরসাইকেলটিকে চোর পালিয়ে যাচ্ছে। সাথে সাথে মোবাইলের মাধ্যমে সামনের গ্রাম পীরপুকুরিয়াতে সংবাদ দিলে গ্রামবাসী চোরকে আটক করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরকে আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে চোর জানায়, সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১৫ রশিয়া গ্রামের আলম ইসলামের ছেলে ফারুক ইসলাম (১৯)।

নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মোটরসাইকেল চোরচক্রকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930