IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. টিপুচারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থারদাবিতে মানববন্ধন,দ্রুত কাজ শেষ করা না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারীবদলগাছীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদাফুলবাড়ীতে ঐতিহ্যের ঝলক: চড়ক পূজা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত‘বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে’ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যুপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সৌজন্য সাক্ষাৎতানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্ন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আত্রাইয়ে সড়ক দুর্ঘটানায় ভটভটি চালকের মৃত্যু

আত্রাইয়ে সড়ক দুর্ঘটানায় ভটভটি চালকের মৃত্যু

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটানায় মাহবুব হোসেন (১৮) নামের একজন ভটভটি চালক মারা গেছেন। তিনি উপজেলার সোনইডাঙ্গা গ্রামের রুস্তম আলীর ছেলে।

জানা যায়, শনিবার বেলা সাড়ে ৯ টার দিকে নাটোরের নলডাঙ্গা থেকে পেঁয়াজ বোঝাই ভটভটি নিয়ে আঞ্চলিক মহাসড়ক দিয়ে আত্রাই আসছিলেন। আত্রাই সেতুর দক্ষিণ বাইপাস মোড়ে পোঁছলে সিএনজি অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে তার ভটভটি উল্টে যায়। এ সময় ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ভটভটি চালক মাহবুব হোসেন।

এতে আহত হয়েছেন উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের পেঁয়াজ ব্যবসায়ী রহিদুল (৪৫), সদুপুর গ্রামের মোফাজ্জল হোসেন (৫০), দীঘা গ্রামের রাসেল (২০) ও তেজনন্দি গ্রামের রফিক (৪০)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে পোঁয়াজ ব্যবসায়ী রহিদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আত্রাই থানার ওসি মো. তারেকুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

এদিকে আত্রাই নদীর উপর নবনির্মিত আত্রাই সেতুর উত্তর ও দক্ষিণ পাশে চার রাস্তার মোড় তথা বাইপাস সড়ক সংযুক্ত রয়েছে। আঞ্চলিক মহাসড়কের এ দু’টি স্থানে গোলচত্তর না থাকায় প্রতিনিয়িত ঘটছে দুর্ঘটনা। ঝরে পড়ছে অনেক প্রাণ। এলাকাবাসীর দীর্ঘদিনে দাবি এ দু’টি স্থানে গোলচত্তর নির্মাণের। এ দু’টি স্থানে গোলচত্তর নির্মাণ না হওয়ায় এখন স্থান দু’টি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031