IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধনগোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুনিয়ামতপুরে টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যাবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ড
Home >> নগর-গ্রাম >> মান্দায় নৃগোষ্ঠী শ্রমিকদের মারধর, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মান্দায় নৃগোষ্ঠী শ্রমিকদের মারধর, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পিটুনি, মারধর, হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শ্রমিকদের মারধর করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাবাইহাট বাসস্ট্যাÐ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় আজ শুক্রবার বেলাল হোসেন, জামাল হোসেন, হোসেন আলীসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

মারধরে আহতরা হলেন, বিদ্যুৎ পাহান (২৩), ফুলঝাড়ি পাহান (৪৫), সঞ্জয় পাহান (৩০), ময়নুল ইসলাম (৪১), আয়নুল হক (৩৫), নয়ন পাহান (২৭), আরতি রানী (৪২), রূপালি পাহান (৩৮), দুলালী পাহান (৪৪), সুমিতা পাহান (১৪), ফুলন পাহান (১৪) ও লক্ষ্মী রানী পাহান (৪৫)।

এদের মধ্যে বিদ্যুৎ পাহান, ফুলঝাড়ি পাহান ও সঞ্জয় পাহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের বাসিন্দা।

চিকিৎসাধীন সঞ্জয় পাহান বলেন, ‘আমরা ৪০জন আদিবাসী ও ৫জন মুসলিম শ্রমিক চারটি ব্যাটারি চালিত অটোরিকশায় রাজশাহীর মোহনপুর উপজেলায় আমন ধান রোপনের কাজ করতে যাই। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যালগ্নে সাবাই বাসস্ট্যাÐ মসজিদের সামনে একটি ভটভটি আমাদের বহনকারী অটোরিকশার গতিরোধ করে। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভটভটিতে থাকা লোকজন সংঘবদ্ধ হয়ে আমাদের মারধর করে।’

শ্রমিক ফুলঝাড়ি পাহান বলেন, ‘হামলাকারীরা আমাদের দলের সর্দার লক্ষ্মী রানী পাহানকেও মারধর করে। এসময় তাঁর কাছে থাকা মজুরির ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। আমাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা সটকে পড়েন।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা সেখান থেকে সটকে পড়েন।

ওসি আরও বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930