IMG-LOGO

রবিবার, ২০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দ্রুত দেশ ও জাতীর সুনাম ও মর্যাদা বয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: এমপি মিলনবিএনপি গণতন্ত্র ফিরিয়ে এনেছে, আওয়ামী লীগ হরন করেছে, বাঘায় জিয়া পরিষদের সংবর্ধনায় এমপি চাঁদগোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভসিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু গণসংযোগ ও মতবিনিময় সভাবদলগাছীতে ‘কপালে হাত ; এরপরই অচেতন নারী—উধাও ২ ভরি স্বর্ণ ও টাকাসালমান শাহকে নিয়ে কেন এমন অনুরোধ করলেন চিত্রনায়িকা শাবনূরমান্দায় বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ কমিটির পরিচিতি সভাআইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনএক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানাবেন ট্রাম্পঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪সিরাজগঞ্জ সদর দলিল লেখক সমিতির উদ্যোগে ০৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশকুষ্টিয়ায় রাস্তার অনিয়মের সংবাদ সংগ্রহকালে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলারাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির উদ্বোধনঅসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া,পড়ে ছিলেন রাস্তায়…রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রী মিনুর
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

গোমস্তাপুরে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সফরর শুরুতে গোমস্তাপুর থানা পরিদর্শন করেন। পরে গোমস্তাপুর ইউনিয়নের হেলিপ্যাড আশ্রয়ন প্রকল্পের পুকুরে মাছের পোনা আবমুক্তকরণ, উপকার ভোগীদের মাঝে সবজি বীজ ও ফলের চারা বিতরণ করেন।

এছাড়া তিনি রহনপুর পৌর এলাকার খয়রাবাদ হাজী সদর আলী উচ্চ বিদ্যালয় ও খয়রাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণসহ নানা উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ, গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বিকেল বাংলাদেশ স্কাউটস, গোমস্তাপুর উপজেলার ব্যবস্থাপনায় উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এ সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে পল্লী সঞ্চয় ব্যাংকের খামারিদের মাঝে নগদ অর্থ প্রদান, উপকার ভোগীদের মাঝে ঋণ বিতরণ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031