IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় শোক দিবসের অনুষ্ঠানে সাঈদীর জন্য দোয়া, ইমামসহ গ্রেপ্তার ২

নওগাঁয় শোক দিবসের অনুষ্ঠানে সাঈদীর জন্য দোয়া, ইমামসহ গ্রেপ্তার ২

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাতের সময় সদ্যপ্রয়াত জামায়াতের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া চান এক ইমাম।

এ ঘটনার পর মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ওই ইমামসহ এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। পরে রাতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

জানা যায়, মঙ্গলবার বিকেলে শহরের তাজের মোড় শহীদ মিনার চত্বরে নওগাঁ পৌর আওয়ামী লীগের ব্যানারে শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠান হয়। সেখানেই ওই ইমাম সাঈদীর জন্য দোয়া চান। ঘটনার কিছু পর সন্ধ্যার দিকে দুইজনকে থানায় নেয় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, পার-নওগাঁ বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মোয়াজ্জেম হোসেন। তার গ্রামের বাড়ি পত্নীতলা উপজেলায়। অপর গ্রেফতার হাফিজুর রহমান তাজের মোড়ের রড-সিমেন্ট ব্যবসায়ী।

স্থানীয় বাসিন্দা ও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর আওয়ামী লীগের ব্যানারে শহীদ মিনারে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণের আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ ই আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

মোনাজাতের শেষ মূহূর্তে এসে ইমাম মোয়াজ্জেম হোসেন সদ্যপ্রয়াত সাঈদীর মৃত্যুতে দোয়া চাওয়া শুরু করেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাকে সাঈদীর জন্য দোয়া চাইতে নিষেধ করেন। পরে নেতাকর্মীদের তোপের মুখে ব্যবসায়ী হাফিজুর রহমান হাফিজ তাকে সাঈদীর মৃত্যুতে দোয়া পাঠের জন্য বলেছেন বলে ওই ইমাম জানান।

নাম প্রকাশে না করার শর্তে কয়েকজন জানান, এই ঘটনার কিছুক্ষণ পর পুলিশ এসে মোয়াজ্জেম হোসেন ও হাফিজুর রহমানকে থানায় নিয়ে যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ার ইলিয়াস রেজা তুহিন।

তিনি বলেন, মোনাজাত চলাকালে হঠাৎ ওই ইমাম আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাঈদীর মৃত্যুতে দোয়া করেন। তাৎক্ষণিক ওই ইমামের এমন কাণ্ড দেখে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েন, ক্ষোভ তৈরি হয়।

তিনি আরও বলেন, আমরা সারাদিন শোক দিবসের অনেকগুলো প্রোগ্রাম করেছি। এই একটি ঘটনায় আমরা বিব্রত।

পার-নওগাঁ বায়তুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক রতন বলেন, শোক দিবসের অনুষ্ঠানে সদ্যপ্রয়াত সাঈদীর মৃত্যুতে দোয়া করেছেন ইমাম। ওই ঘটনার পর পুলিশ তাকে থানায় নিয়েছে। কী মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এখনো পর্যন্ত সে বিষয়ে আমরা কিছু জানতে পারিনি।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, তারা দুজন মূলত জামায়াতের নেতা। আগের একটি নাশকতার মামলা ছিল। সেই মামলায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। সেজন্য তাদের থানায় নিয়ে আসা হয়। মামলার বাদী পুলিশ। রাতে ওই নাশকতার মামলায় আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031