IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী নাম ঘোষণাগোদাগাড়ীতে বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন যোগদানকৃত চেয়ারম্যান হাসান জাফির তুহিনতানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধনগোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
Home >> নগর-গ্রাম >> সম্পত্তি ভাগাভাগি নিয়ে সংষর্ষে আহত ৩

বাবার লাশ দাফনে বাধা

সম্পত্তি ভাগাভাগি নিয়ে সংষর্ষে আহত ৩

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জমির ভাগ না পেয়ে এক বৃদ্ধের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছেলের বিরুদ্ধে। এনিয়ে দফায় দফায় বৈঠক হলেও বিষয়টি সুরাহা হয়নি। অবশেষে সকল বাধা উপেক্ষা করে মৃত্যুর ২৭ ঘন্টা পর সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ওই বৃদ্ধের লাশ দাফন করে স্থানীয় লোকজন।

মৃত ব্যক্তির না কলিম উদ্দিন শেখ (৯৫)। তিনি উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিণ মৈনম গ্রামের বাসিন্দা। বার্ধ্যকজনিত নানান অসুখে আক্রান্ত হয়ে রোববার দুপুর ১টার দিকে তিনি মারা যান।

বাবার মৃত্যুর সংবাদ পেয়ে ঢাকা থেকে ছুটে আসেন ওই বৃদ্ধের দ্বিতীয় ছেলে দুলাল হোসেন শেখ। সোমবার সকালে বাবার লাশ দাফনে বাধা দিয়ে জমির ভাগাভাগি নিয়ে ওয়ারিশদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন ছেলে দুলাল শেখ। এক পর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এসে সমঝোতার চেষ্টা করেন।

এতে ক্ষিপ্ত হয়ে দুলাল শেখ ও তার সহযোগীরা প্রতিবেশীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে প্রতিবেশী আনিছুর রহমান (৪০), রুবিনা বিবি (৩৫) ও শরিফুন বিবি (৩০) আহত হন। এদের মধ্যে আনিছুর রহমানকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ অবস্থায় ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহায়তা চান মৃত কলিম উদ্দিন শেখের পুত্রবধূ রোকেয়া বিবি। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও জনপ্রতিনিধিরা। এর পর দফায় দফায় বৈঠক শেষে বিকেল ৪টার দিকে স্থানীয় লোকজন জোটবদ্ধ হয়ে বৃদ্ধের লাশ দাফন করে।

উপজেলার মৈনম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য রেজাউল ইসলাম বলেন, কলিম উদ্দিন শেখের তিন ছেলে ও এক মেয়ে। এরই মধ্যে বড়ছেলে সাইদুর শেখ ও ছোটছেলে দেলোয়ার শেখ মারা গেছেন। এক মেয়ে রুবিনা বিবি বাবার কাছে ও দ্বিতীয় ছেলে দুলাল শেখ ঢাকায় থাকেন। বৃদ্ধ অবস্থায় তিনি দুই নাতি এমদাদুল হক ও রাকিব হোসেনকে ৬ বিঘা জমি রেজিস্ট্রি করে দেন। এনিয়ে দ্বিতীয় ছেলে দুলাল শেখের সঙ্গে ওয়ারিশদের দ্বন্দ্ব শুরু হয়।

ইউপি সদস্য আরও বলেন, বাধ্যজনিত বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে রোববার দুপুর ১টার দিকে কলিম শেখ মারা যান। তার মৃত্যুর সংবাদ পেয়ে দ্বিতীয় ছেলে দুলাল শেখ সোমবার ভোরে বাড়ি আসেন। এর পর অন্য ওয়ারিশদের সঙ্গে বাবার সম্পত্তির ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বাবার লাশ দাফনে বাধা দেন। এ নিয়ে সংঘর্ষে তিনজন আহত হন।

মৈনম ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, কলিম শেখের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে স্থানীয় লোকজনের কাছে শুনেছি। কিন্তু জমির ভাগাভাগি নিয়ে তার লাশ দাফনে বাধা দিয়েছিল তার ছেলে দুলাল শেখ। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তার লাশ দাফন করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ৯৯৯ থেকে ফোনে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও আশপাশের লোকজনের সহায়তায় আজ সোমবার বিকেলে বৃদ্ধের লাশ দাফন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930