IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> নগর-গ্রাম >> মাদক পাচাররোধে কঠোর থেকে কঠোরতম হতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক পাচাররোধে কঠোর থেকে কঠোরতম হতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী


ধূমকেতু নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক পাচাররোধে আইনশৃংখলা বাহিনীকে কঠোর থেকে কঠোরতম হতে হবে। মাদক কারবারে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে হবে। মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। মাদকের সাথে জড়িতদের বর্জন করা না গেলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

আজ বুধবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিজিবির কক্সবাজার রিজিয়ন সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় পুলিশের আইজিপি ড. বেনজির আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বিজিবি কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমান উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে জয়ী হয়েছি, সেভাবে মাদকের বিরুদ্ধেও জয়ী হতে হবে। অন্যথায় দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হবে।

অনুষ্ঠানে চেকপোষ্টের কার্যক্রমের উপর ডেমো ও রিজিয়নের বিভিন্ন কার্যক্রমের উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং ডগস্কোয়াড দিয়ে তল্লাশী অভিযান দেখানো হয়।

উক্ত অনুষ্ঠানে বিজিবি’র অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ৫৩৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এর মধ্যে ১ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৬২৫ পিস ইয়াবা, ৫ হাজার ৭৯৯ বোতল মদ, ৩৩ হাজার ৫৫৫ ক্যান বিয়ার, ১ হাজার ৭৩৬ লিটার চোলাই মদ, ১৫.৭৩২ কেজি গাঁজা, ১৮ হাজার ৭৫০ পাতা সিডিল ট্যাবলেট ও ৫ হাজার পাতা ট্যাবলেট। যার সর্বমোট মূল্য ৫৩৫ কোটি ৪ লাখ ৮১ হাজার ৬১২ টাকা।

পরে কক্সবাজার ঈদগাঁওতে নবনির্মিত থানা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে কক্সবাজারের বায়তুশ শরফ কমপ্লেক্সের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের দেয়ালিকা উৎসব ও কারিগরি শিক্ষা ভবন উদ্বোধন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news