IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
Home >> নগর-গ্রাম >> মান্দার দুই ইউনিয়নে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

মান্দার দুই ইউনিয়নে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক. মান্দা : নওগাঁর মান্দা উপজেলার দুই ইউনিয়নে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরসহ বাসস্ট্যান্ড এলাকায় ও একইদিন বিকেলে চৌবাড়িয়া বাজার সংলগ্ন এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে উপজেলার ভারশোঁ ইউনিয়নে নৌকার মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মোস্তাফিজুর রহমান সুমনের পরিবর্তে আলতাজ হোসেন ও তেঁতুলিয়া ইউনিয়নে গাজীবুর রহমানের পরিবর্তে কার্তিক চন্দ্রকে মনোনয়ন দেওয়ার দাবি জানান সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দারা।

এ উপলক্ষে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী কার্তিক চন্দ্র, উপজেলা শ্রমিকলীগের সদস্য আব্দুল কুদ্দুস, আওয়ামী লীগনেতা সেকেন্দার আলী মাষ্টার, মৎস্যজীবীনেতা বাসুদেব চন্দ্র, ইমরান আলী, লিপি আক্তার, নাদিরা বেগম, শোভা রানী প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা দাবি করেন, আসন্ন ইউপি নির্বাচনে তেঁতুলিয়া ইউনিয়নে নৌকার মনোনয়নপ্রাপ্ত গাজীবুর রহমান একজন অযোগ্য প্রার্থী। নির্বাচনে ভরাডুবি ঠেকাতে প্রার্থী পরিবর্তন করে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কার্তিক চন্দ্রকে নৌকার মনোনয়ন দেওয়ার দাবি জানান তাঁরা।

অন্যদিকে ভারশোঁ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে চৌবাড়িয়া বাজার সংলগ্ন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোনয়ন প্রত্যাশী আলতাজ হোসেন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, আশরাফ হোসেন, শাহজাহান আলী, কৃষ্ণ কুমার, চাঁদ মোহাম্মদ, আব্দুল কাইয়ুম, আমজাদ হোসেন, সেলিম উদ্দিন মন্ডল, সাহাবুর রহমান, ইউনুস আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদ মাষ্টার, সাখাওয়াত হোসেন প্রমুখ।

বক্তারা দাবি করেন, ভারশোঁ ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রাপ্ত প্রার্থী মোস্তাফিজুর রহমান সুমনের পরিবর্তে আলতাজ হোসেন প্রামানিককে মনোনয়ন দেওয়া হলে এ ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত হবে। এজন্য প্রার্থী পরিবর্তনের জোর দাবি জানান তাঁরা।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামি ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়নবোর্ড উপজেলার ১৪ ইউনিয়নে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে উপজেলার ভারশোঁ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজীবুর রহমান দলীয় মনোনয়ন পেয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930