IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. টিপুচারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থারদাবিতে মানববন্ধন,দ্রুত কাজ শেষ করা না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারীবদলগাছীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদাফুলবাড়ীতে ঐতিহ্যের ঝলক: চড়ক পূজা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত‘বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে’ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যুপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সৌজন্য সাক্ষাৎতানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্ন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শেরপুরে কবরস্থান থেকে ১১ কঙ্কাল চুরি

শেরপুরে কবরস্থান থেকে ১১ কঙ্কাল চুরি

ধূমকেতু নিউজ ডেস্ক : শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

সোমবার ভোরে হালগড়া ফটিয়ামারি পুরাতন পাড়া সার্বজনীন কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ফজরের নামাজের পর ফটিয়ামারী গ্রামের এক বাসিন্দা তার স্বজনের কবর জিয়ারত করতে যান। এ সময় তিনি খেয়াল করেন, তার স্বজনের কবরসহ মোট ১১টি কবর খোঁড়া। এসব কবর থেকে মরদেহের কঙ্কাল তুলে নেয়া হয়েছে এবং একটি লাশ পুরোপুরি পচে না যাওয়ায় লাশটি ফেলে রেখে যায়। এরপর তৎক্ষণাৎ তিনি বিষয়টি ওই কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সম্পাদককে জানান।

এ বিষয়ে কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আব্দুল হাই বলেন, কবর থেকে কঙ্কাল চুরি হওয়ার ঘটনা নিন্দনীয়। এ ঘটনায় আমরা দ্রুত সময়ের মধ্যে শেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ করব।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুনসুর আহাম্মদ জানান, কঙ্কাল চুরির বিষয়টি ফোনের মাধ্যমে জেনেছি। এখনও থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। বাকি কবরগুলোর নিরাপত্তা নিয়েও স্বজনরা শঙ্কায় রয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031